Saturday, April 4, 2026

আজ ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক, আসন সমঝোতা নিয়ে আলোচনার ইঙ্গিত! 

Date:

Share post:

কেন্দ্রের বিজেপি সরকারকে (BJP Government) লোকসভার মসনদ থেকে উৎখাত করতে পদ্ম বিরোধী ইন্ডিয়া (I.N.D.I.A)জোটের আরও এক বৈঠক অনুষ্ঠিত হবে আজ। সূত্রের খবর আজ বেলা এগারোটা নাগাদ ভার্চুয়ালি (India alliance virtual meeting) এই বৈঠক হবে। বিভিন্ন দলের মধ্যে রাজ্যভিত্তিক আসন সমঝোতার বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। গত ১৯ ডিসেম্বর দিল্লিতে ‘ইন্ডিয়া’র শেষ বৈঠক হয়। সেদিনই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) নাম প্রস্তাব করেছিলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি আসন সমঝোতা নিয়েও পরবর্তীতে আলোচনা হওয়ার ইঙ্গিত মিলেছিল। তাই আজকের বৈঠকের দিকে তাকিয়ে থাকবে গেরুয়া শিবিরও।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলিষ্ঠ নেতৃত্ব এবং বিজেপি বিরোধী পদক্ষেপের ফলে নিঃসন্দেহে দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে তিনিই সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী। ইন্ডিয়া জোটের গত বৈঠকে তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতার প্রস্তাবে সায় দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। ওই বৈঠকেই তৃণমূলের তরফে, ৩১ ডিসেম্বরের মধ্যে আসন রফা চূড়ান্ত করার কথা বলা হয়। আজকের ভার্চুয়াল বৈঠকে জোটের এক জন আহ্বায়ক ঠিক করার প্রসঙ্গও উঠবে বলে মনে করা হচ্ছে।

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...