Monday, April 6, 2026

সাংবাদিক যা লিখতে পারেন না, তাই লেখেন সাহিত্যিক! বই লেখা নিয়ে জানালেন কুণাল

Date:

Share post:

“আমি সাহিত্যের পাঠক। ছিলাম সাংবাদিক। কিন্তু সাংবাদিক শুধু খবর লেখে, আনুষাঙ্গিক ঘটনা লেখেন সাহিত্যিক।“ অভিজ্ঞতার সেই ঝুলি উপর করে দিতেই কলম ধরেন সাহিত্যিক কুণাল ঘোষ (Kunal Ghosh)। শনিবার, বাংলা আকাদেমিতে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলায় বললেন কুণাল।

দীর্ঘ সাংবাদিক জীবন। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার সাক্ষী কুণাল ঘোষ (Kunal Ghosh)। জীবনে এসেছে নানা ঝড়। কিন্তু সেখান থেকেই লেখার রসদ খুঁজে পান। জানালেন লেখক কুণাল। তাঁর কথায়, আমি কাদের জন্য লিখছি তার ধারণা থাকা দরকার। সাংবাদিক হিসেবে যখন কোনও স্টোরি কভার করতে যাচ্ছেন, তখন শুধু ঘটনাটাই লেখা যাচ্ছে সংবাদ মাধ্যমে। কিন্তু গাড়ির চালক বা চায়ের দোকানির অনেক গল্প থাকে। কুণালের মনে হয়, দৈনিন্দিন খবর লিখে যা পাঠাচ্ছেন, তার অনেক কিছুই রোজকার খবরে স্থান পাচ্ছে না। তাঁদের কথা লিখতেই কলম ধরেন সাহিত্যিক কুণাল। মনে হয় গল্প লিখলে কেমন হয়- যেখান কাল্পনিক চরিত্র থাকবে।

কয়েকদিনের মধ্যেই কুণাল ঘোষের গল্পের সংকলন প্রকাশ পাবে- ‘বাছাই বিশ’। কুণাল জানান, কোনও চরিত্র বা ঘটনাকে আবিষ্কার করে পুনর্নির্মাণ করে নিজের মতো করে লেখেন তিনি। তবে, লেখক যে গল্পটা বলতে চাইছেন তার সঙ্গে পাঠক একাত্ম না হলে লেখা বৃথা।

নানা টানাপোড়েন বেশ কিছুদিন কারাগারে কাটাতে হয়েছে কুণাল ঘোষকে। এদিন, তিনি বলেন, “বন্দি জীবনকে কৃতজ্ঞতা জানাব। তার আগে খবরের জন্যে অন্য লেখায় সময় দিতে পারিনি।” জেলে বসেই অনেক ঝড়-ঝাপ্টার মধ্যেও বিভিন্ন চরিত্রকে নিয়ে উপন্যাস লেখা শুরু করেন কুণাল। পরে প্রকাশিত হয় পর পর উপন্যাস, গল্পের সংকল্প। মাওবাদীদের স্টোরি করতে যাওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেন কুণাল।

বাংলা আকাদেমিকে ধন্যবাদ জনাতে যাবেন তখনই উপস্থিত হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর সঙ্গেও লেখালেখি নিয়ে আলাপচারিতা করেন কুণাল। লেখক-নাট্যকার-অভিনেতা ব্রাত্য জানান, তিনি কুণালের লেখার একনিষ্ঠ পাঠক, ভক্তও। কুণালের গল্পে কী দাপটে রাজনীতিবিদদেরও স্থান হয়েছে? উত্তরে কুণাল ঘোষ জানান, হয়েছে। তবে অন্য আঙ্গিকে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...