Monday, June 8, 2026

তুঘলকি আচরণ! মেট্রোর কাজের জন্য দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে চায় কেন্দ্র, ক্ষু.ব্ধ ফিরহাদ

Date:

Share post:

ট্রেন চলাচল মসৃণ করতে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের পিছনে লাইনের দৈর্ঘ্য আরও ৯০ মিটার বাড়াতে চায় মেট্রো কর্তৃপক্ষ। আর তার জন্য স্টেশনের পিছনে দক্ষিণেশ্বর মন্দিরের স্কাইওয়াকের একটি অংশ ভেঙে জায়গা চেয়ে রাজ্যের কাছে আবদার জুড়েছে কেন্দ্র।

৬০ কোটি টাকা খরচ করে দক্ষিণেশ্বর মন্দিরে যাতায়াতে মানুষের সুবিধার্থে এই স্কাইওয়াক বানিয়েছে রাজ্যের নগরোন্নয়ন দফতর। সেই স্কাইওয়াকেরই একটি অংশ মুড়িমুড়কির মতো ভেঙে দিতে বলছে কেন্দ্রের মেট্রো কর্তৃপক্ষ। শনিবার এই নিয়ে কেন্দ্রকে দুষলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, তুঘলকি আচরণ করছে মোদি সরকার। এত টাকা খরচ করে স্কাইওয়াক বানিয়েছি, এখন ওঁরা বলছে ভেঙে দিতে। আমার তৈরি জিনিস আমি কেন ভাঙব?

পাশাপাশি ২০১৮ সালে স্কাইওয়াক তৈরির সময়ই মেট্রোর কাছ থেকে জায়গা ও নকশা নিয়ে ছাড়পত্র নেওয়া হয়েছিল বলে পরিষ্কার করে দেন ফিরহাদ। বলেন, আগে যখন আমরা স্কাইওয়াকের প্ল্যানিং পাঠিয়েছিলাম, তখনই কেন বলল না জায়গা লাগবে? মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বসেই তো স্কাইওয়াকের নকশা বানানো হয়েছিল। এখন হঠাৎ করে মনে হয়েছে স্কাইওয়াক ভেঙে মেট্রোর লাইন বাড়াতে হবে? ইতিমধ্যেই স্কাইওয়াকের কতটা অংশ ভাঙতে হবে, তার বিস্তারিত প্ল্যানিং নগরোন্নয়ন দফতরকে পাঠিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু সেই প্ল্যানিং নিয়েও ক্ষোভ উগড়ে দেন কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। জানান, ওঁরা যে প্ল্যান পাঠিয়েছে, তাতে দক্ষিণেশ্বর মন্দিরে মানুষ ঢুকতে পারবেন না। কোনও গাড়ি ঢুকতে পারবে না। জায়গা কমে রাস্তায় যানজট তৈরি হবে। আমি জেনেবুঝে কেন রামকৃষ্ণ পরমহংসদেবের ঐতিহ্যবাহী একটা জায়গা নষ্ট করব?

আরও পড়ুন- প্রথম ইনিংসে ১৮৮ রান বাংলার, উত্তরপ্রদেশের থেকে ৮২ রানে এগিয়ে বঙ্গ ব্রিগেড

Related articles

হকার উচ্ছেদ-কাণ্ডে ৭ মামলার জালেও আটকে রাখা গেল না সৃজনদের

যাদবপুর স্টেশন (Jadavpur Station) চত্বরে হকার উচ্ছেদে বাধা দিয়ে রবিবার রাতে গ্রেফতার হয়েছিলেন সিপিআইএমের নেতা সৃজন ভট্টাচার্য (CPIM...

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুন! ক্ষোভ উগরে দিলেন অভিষেক

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুনের (TMC Leader Murder Case) অভিযোগ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। মৃতের নাম মিহির ঘোষ।...

ফের কালীঘাটে অভিষেকের বাড়িতে CID, কবে তলব!

বিধানসভায় সই জাল-কাণ্ডের তদন্তে ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির দরজায় পৌঁছল CID।...

বিধানসভায় দীর্ঘ বৈঠকে ফিরহাদ, কার সঙ্গে!

মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে সোমবার বিধানসভায় গেলেন বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গিয়ে কার সঙ্গে বৈঠক করলেন?...