Saturday, March 28, 2026

এরোব্রিজে ঘন্টার পর ঘন্টা আটকে! বিমান ধরতে গিয়ে ভ.য়াবহ অভিজ্ঞতা রাধিকার

Date:

Share post:

বড়সড় বিপাকে পড়লেন অভিনেত্রী রাধিকা আস্তে (Actress Radhika Apte)। এবার অভিনেত্রীকেই এরোব্রিজের (Aerobridge) মধ্যে আটকে রাখার অভিযোগ এয়ার ইন্ডিগোর (Air Indigo) বিরুদ্ধে। হ্যাঁ, একেবারেই ঠিক শুনেছেন! ঘটনার জেরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে মুম্বাই বিমানবন্দরে +Mumbai Airport)। অভিনেত্রীর অভিযোগ শনিবার তাঁকে ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে আটকে রাখে ওই বিমান সংস্থাটি।

ঠিক কী ঘটেছিল? শনিবার মুম্বাই বিমানবন্দরে সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন রাধিকা। তাঁর সকালের বিমান ধরার কথা ছিল। কিন্ত অভিনেত্রী বিমানবন্দরে পৌঁছনোর পর তাঁকে জানানো হয় বিমান ছাড়তে কিছুটা সময় লাগবে। কিন্তু কিছু সময় যে এতখানি দীর্ঘায়িত হবে তা কল্পনাতেও ভাবেননি রাধিকা। তিনি দীর্ঘ সময় অপেক্ষা করতে থাকেন মুম্বাই বিমানবন্দরে। কিন্তু কিছুক্ষণ পরেই বিমান সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে আনেন তিনি। অভিনেত্রীর দাবি, তিনি ও একদল যাত্রীকে একপ্রকার এরোব্রিজের মধ্যে আটকে রাখা হয়েছিল। পাশাপাশি পর্যাপ্ত পানীয় জলের অভাব ও টয়লেটে পর্যন্ত যেতে দেওয়া হয়নি তাঁদের। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রাধিকা।

রাধিকা ইনস্টাগ্ৰামে লিখেছেন, শনিবার সকাল সাড়ে আটটায় আমার উড়ান ছিল। এখন ১০টা ৫০ বাজে এখনও বিমানে উঠতে পারিনি। কিন্তু বিমান সংস্থা আমাদের এরোব্রিজের মধ্যে একপ্রকার বন্দি করে রেখছে। যাত্রীদের মধ্যে শিশু ও বয়স্ক মানুষ রয়েছেন। নিরাপত্তাকর্মীরা এরোব্রিদের দরজা খুলছেন না। কেন দরজা খোলা হবে না সেই সম্পর্কিত কোনও যুক্তিও নিরাপত্তা কর্মীদের কাছে ছিল না।

অন্যদিকে, বিমান ছাড়তে দেরির কারণ হিসেবে বলা হয় বিমানের ক্রু বদল হবে। তারপরেই বিমান ছাড়বে। কিন্তু নতুন ক্রু টিম আসেনি। এনিয়ে রাধিকা লিখেছেন, আসলে ওদের ক্রুরা আসেনি। কখন তারা আসবেন তাও তারা বলতে পারছে না। তাই কখন বিমান ছাড়বে তা জানা যাচ্ছে না। তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।

আরও পড়ুন- ‘অমানবিক’ মোদি সরকার! খতিয়ান তুলে ধরে তুলোধ.না তৃণমূলের

Related articles

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় উঠল শশী-কাজলের নাম, শীর্ষণ্য এখনও ‘বিচারাধীন’!

মধ্যরাতে প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Second Supplementary List) রয়েছে তৃণমূল প্রার্থী শশী পাঁজা (Sashi Panja) ও কাজল শেখের...

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...