Monday, April 6, 2026

ডার্বির আগে দূরন্ত জয় লাল-হলুদের, শ্রীনিধি ডেকানকে হারালো ২-১ গোলে

Date:

Share post:

ডার্বির আগে দূরন্ত জয় পেলো ইস্টবেঙ্গল এফসি। এদিন সুপার কাপে শ্রীনিধি ডেকানকে হারালো ২-১ গোলে। লাল-হলুদের হওয়ে গোল দুটি করেন হিজাজি মাহের এবং সিভেরিও। এই জয়ের ফলে ডার্বির আগে অক্সিজেন পেল কার্লোস কুয়াদ্রাতের দল।

ম্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় ইস্টবেঙ্গল। যার ফলে ম্যাচের ১২ মিনিটের মাথায় ১-০ গোলে এগিয়ে যায় কুয়াদ্রাতের দল। লাল-হলুদকে ১-০ গোলে এগিয়ে দেন হিজাজি মাহের। দুরন্ত গোল করেন হিজাজি। তবে এই গোলের কৃতিত্ব যাবে নিশুর কাছেও। কারণ নিশু ফ্রিকিক থেকে মাপা শটে বল বাড়িয়েছিলেন হিজাজিকে। হিজাজি হেডে বলটি গোলে ঢোকান। এরপর ১৮ মিনিটে ফের সু্যোগ চলে আসে লাল-হলুদের হওয়ে। নন্দকুমারকে লক্ষ্য করে একটি শট খেলেন পার্দো। নন্দ বলটি আবার বোরহার দিকে ঢেলে দেন। বোরহার জন্য গোলের ভালো সুযোগ ছিল। কিন্তু তাঁর শট উপর দিয়ে বেরিয়ে যায়। তবে এরই দ্বিতীয় গোল পেয়ে যায় লাল-হলুদ। ম্যাচের ৩১ মিনিটে ২-০ এগিয়ে যায় ইস্টবেঙ্গল। লাল-হলুদের হওয়ে দুরন্ত গোল করেন সিভেরিও। হিজাজি লম্বা বল বাড়ান ক্লেটনকে লক্ষ্য করে। কিন্তু ক্লেটন বল নিয়ে এগোনোর আগেই পড়ে য়ান। তবে সিভেরিও সেই বল ধরে গোলমুখী শট নেন। বাঁ-পায়ে নেওয়া তাঁর ভলিটি ডেকানের প্লেয়ারের গায়ে লেগে জালে গিয়ে জড়ায়। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে ইস্টবেঙ্গল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে গেলেও প্রথমার্ধের মতো আক্রমণাত্মকই লাগছিলো না লাল-হলুদকে।দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরির্তন করেন কুয়াদ্রাত। সিভেরিওকে তুলে শৌভিক চক্রবর্তীকে নামান তিনি। এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি ইস্টবেঙ্গল। তবে এরই মধ্যে গোল পেয়ে যায় শ্রীনিধি ডেকান। নির্ধারিত সময় শেষ হওয়ার একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি পায় শ্রীনিধি। বক্সের ভিতর বিয়াকতেয়াকে অকারণে ফাউল করে বসেন অজয় ছেত্রী। পেনাল্টি পেয়ে যায় শ্রীনিধি । সেই পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি উইলিয়াম।

আরও পড়ুন- অস্ট্রেলিয়ার কাছে ম্যাচ হেরে কী বললেন সুনীল ছেত্রী?

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...