Thursday, June 25, 2026

অস্ট্রেলিয়ার কাছে ম্যাচ হেরে কী বললেন সুনীল ছেত্রী?

Date:

Share post:

গতকাল এএফসি এশিয়ান কাপের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ০-২ গোলে হারে ভারতীয় দল। ভারত ম্যাচ হারলেও অনেকেই মনে করছেন এই হার অনেকেটাই সম্মানজনক। একই মত ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর। তিনি মনে করছেন ,এশিয়ার সেরা প্রতিপক্ষের বিরুদ্ধে খেলা সোজা নয়।তবে পরবর্তি ম্যাচে ঘুরে দাঁড়াতে চান তিনি।

অস্ট্রেলিয়া ম্যাচের পর সুনীল বলেন, “এশিয়ার সেরা প্রতিপক্ষের বিরুদ্ধে খেলা সোজা নয়। আমরা এধরনের দলের বিরুদ্ধে খুব বেশি খেলি না। তাই ওরা কেমন খেলতে পারে সেটা নিয়ে কোনও ধারণা নেই। তাই এখন আমাদের অনুভূতি মেলানো-মেশানো। একবার এই ম্যাচের ভিডিও দেখার পর আমরা বুঝতে পারব। হয়তো আরও বেশি আত্মবিশ্বাস পাব এবং যে যে জায়গায় উন্নতি দরকার সেটা পরের ম্যাচে করতে পারব।”

এরপর সুনীল পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা বলেন। এই নিয়ে সুনীল বলেন, “উজবেকিস্তান তো আর অস্ট্রেলিয়া নয়। ভাল দল মানছি, কিন্তু আমরা লড়াই দিতেই পারি। পরের ম্যাচেও আমাদের কাছে সুযোগ রয়েছে।”

আরও পড়ুন- ৫০ রানে পিছিয়ে বাংলা, তৃতীয় দিনের শেষে উত্তরপ্রদেশের রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ১৭৮, কাইফ নিলেন ৩ উইকেট

 

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...