Saturday, June 13, 2026

৫০ রানে পিছিয়ে বাংলা, তৃতীয় দিনের শেষে উত্তরপ্রদেশের রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ১৭৮, কাইফ নিলেন ৩ উইকেট

Date:

Share post:

তৃতীয় দিনে উত্তরপ্রদেশের থেকে ৫০ রানে পিছিয়ে বাংলা। দিনের শেষে উত্তরপ্রদেশের রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ১৭৮। বাংলার হওয়ে দ্বিতীয় ইনিংসে বল হাতে ফের তান্ডব চালালেন মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ। নিয়েছেন ৩ উইকেট।

প্রথম ইনিংসে ৬০ রানে শেষ হওয়ে গিয়েছিলো উত্তরপ্রদেশের ইনিংস। প্রথম ইনিংসে ১৮৮ রান করে মনোজ তিওয়াড়ির দল। বাংলা প্রথম ইনিংসে ১২৮ রানে লিড নেয়। জবাবে ব্যাট করতে সেই রান পার করে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের হওয়ে সমর্থ সিং করেন ৫৪ রান। অন্য ওপেনার আরিয়ান জুয়েল করেন ৪২ রান। তাঁদের দু’জনকেই আউট করেন মহম্মদ কাইফ। প্রিয়ম গর্গ করেন ১২ রান। তাঁর উইকেট নেন কাইফ। অধিনায়ক নীতীশ রানা ৪৭ রানে অপরাজিত। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন আকাশ দীপ নাথ। করণ শর্মা করেন ৪ রান। তাঁর উইকেট নিয়েছেন সূরজ সিন্ধু জয়সওয়াল।

এদিকে কুয়াশার জন্য ম্যাচের অনেকটা সময় খেলা সম্ভব হয়নি। প্রতিদিনই ম্যাচ শুরু হওয়েছে দেরিতে। প্রথম এবং দ্বিতীয় দিনও খেলা শুরু হয়েছে অনেক দেরিতে। সোমবারও কুয়াশার কারণে শুরু থেকে খেলা সম্ভব হবে কি না সন্দেহ। তবে বাংলার কাছে এখনও সরাসরি ম্যাচ জেতার সুযোগ রয়েছে। সেটা না হলে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবিধা নিয়ে ৩ পয়েন্ট পাবে বাংলা।

আরও পড়ুন- সামনেই ডার্বি, কীভাবে কাটবেন টিকিট? রইলো বড় আপডেট

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...