Friday, June 19, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, পুণ্যার্থীদের জন্য ক্যাম্প বানিয়ে পরিষেবা ডায়মন্ড হারবার তৃণমূলের

Date:

Share post:

গঙ্গাসাগরে পুণ্যার্থীদের পরিষেবায় রাজ্য সরকার তৎপর সেই উদ্বোধনের সময় থেকে। রাজ্যের মন্ত্রীরা বিভিন্ন এলাকার দ্বায়িত্ব সামলাতে দিন-রাত রয়েছেন মেলায়। এবার তাঁদের সঙ্গে পরিষেবা প্রদানে যোগ দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারের তৃণমূল কর্মীরাও। টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে তৃণমূল সাংসদের নির্দেশেই তাঁরা এই ক্যাম্প সংগঠিত করেছেন।

সরকারিভাবে বাবুঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত পুণ্যার্থীদের পৌঁছানোর জন্য ১৭টি ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। মেলায় যে কোনও প্রয়োজনে কিউআর কোড স্ক্যান করলে যা খুঁজবেন পাওয়া যাবে। কিন্তু গোটা ভারত যে মেলায় এসে মিশেছে, সেখানে আসা পুণ্যার্থীদের প্রকারও বহু রকমের। সকলকে একান্তভাবে পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার। আর সেই প্রতিশ্রুতিতে সহযোগিতার হাত ডায়মন্ড হারবার সাংসদের।

মেলায় ক্যাম্প থেকে পথ নির্দেশে সাহায্য করা হচ্ছে। গরম চা পানীয় জল ছোলা বাতাসা খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। বসার জায়গা স্নানের জায়গা ব্যবস্থাও করা হচ্ছে বলে জানালেন ডায়মন্ড হারবার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন তরফদার। ১৭ জানুয়ারি পর্যন্ত পরিষেবা প্রদান করা হবে এই ক্যাম্প থেকে।

Related articles

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...