Friday, June 19, 2026

রবির সকালে সাগরতটে গঙ্গা বন্দনা, ভিড় বাড়ছে কপিল মুনির আশ্রমে!

Date:

Share post:

ভোর থেকে উত্তুরে হাওয়ার জেরে পারদ নিম্নমুখী। তবে ঠান্ডাকে উপেক্ষা করে আলো ফোটার আগে থেকে সাগরে (Gangasagar Mela)ডুব দিতে শুরু করেছেন পুণ্যার্থীরা। সকাল থেকেই সাগরের ৬টি স্নানঘাট কার্যত কানায় কানায় পূর্ণ, ধূপ ধুনোর গন্ধে মোহময় পরিবেশে চলছে গঙ্গা বন্দনা। এদিন রাত ১২:১৩ মিনিট থেকে সোমবার দুপুর ১২:১৩ মিনিট পর্যন্ত মকর সংক্রান্তির স্নানের যোগ রয়েছে। করা নিরাপত্তা ঘেরাটোপে থিক থিকে ভিড় মেলা প্রাঙ্গণে। মেলা শুরুর দিন থেকে শনিবার দুপুর বারোটা পর্যন্ত ৪৫ লক্ষ পুণ্যার্থী স্নান সেরেছেন বলে জানা গিয়েছে।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যবাসীকে গঙ্গাসাগরের শুভেচ্ছা জানিয়েছেন।রবিবারের সকাল থেকে বর্ণময় সাগর মেলা প্রাঙ্গণ। টহল দিচ্ছে ভারতীয় নৌবাহিনী, উপকূল রক্ষী বাহিনী ও এনডিআরএফের স্পিডবোট। ড্রোন দিয়ে আকাশ পথে চলছে নজরদারি। ওয়াচ টাওয়ারের মাধ্যমে সব দিকে লক্ষ্য দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর(CM )নির্দেশে গঙ্গাসাগরে রয়েছেন রাজ্যের তিন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas), সুজিত বসু (Sujit Bose), শোভনদেব চট্টোপাধ্যায়েরা। এদিন সকাল থেকেই সাগরস্নানের পর কপিলমুনি মন্দিরের সামনে পুণ্যার্থীদের লম্বা লাইন। যত সময় এগোবে ততই ভিড় আরও বাড়বে বলেই অনুমান করা হচ্ছে।

Related articles

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...