Tuesday, April 7, 2026

ব্যাড কোলেস্টেরল কাবু করতে ভারতীয় ফার্মার নয়া ওষুধ! দাম জানলে চোখ কপালে উঠবে

Date:

Share post:

বয়স ৪০ হোক কিংবা ৮০, কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন বেশিরভাগ ভারতীয়ই। শরীরে খারাপ কোলেস্টেরলের (Bad Cholesterol) বেশি মাত্রা হৃদরোগের ঝুঁকি কয়েকশো গুণ বাড়িয়ে দেয় বলে আশঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞরা। তাই কোলেস্টেরল বা এলডিএল (LDL) শরীর থেকে যত দ্রুত বিদায় নেয় ততই স্বাস্থ্যের জন্য মঙ্গল। এবার সেই ব্যবস্থা পাকা করতে ভারতীয় ফার্মা কোম্পানি নোভার্টিস এক নতুন ওষুধ আনছে বাজারে। যার দুই ডোজেই ভ্যানিশ হবে এলডিএল। তবে দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য।

নোভার্টিসের বিশেষজ্ঞরা বলছেন খারাপ কোলেস্টেরল শরীরে বাড়তে শুরু করলে পরবর্তীকালে তা মারাত্মক আকার ধারণ করতে পারে। সেই অবস্থা এড়াতে ওষুধ তৈরির গবেষণা দীর্ঘদিন ধরে চলছিল।ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR) এবং মাদ্রাজ রিসার্চ ফাউন্ডেশন যৌথভাবে সেই প্রচেষ্টা চালাচ্ছিল। অবশেষে মিলেছে সাফল্য। দ্য ল্যানসেট মেডিক্যাল জার্নালে (The Lancet Medical Journal) এই ওষুধের বিষয়ে লেখা হয়েছে। এই ওষুধের নাম ইনক্লিসিরান(Inclisiran)। এলডিএল কমিয়ে এইচডিএলের (High density lipoprotein)মাত্রা বাড়ালেই শরীরের ভারসাম্য বজায় রাখতে এই মেডিসিন কার্যকরী। মাত্র দুটি ডোজেই এলডিএল-সি, ট্রাইগ্লিসারাইড, এইচডিএল-সি সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে বলে দাবি গবেষকদের। তবে এর একটি ডোজেরই দাম এক লাখ টাকার বেশি। প্রথম ডোজ নেওয়ার ৩ থেকে ৬ মাস পরে দ্বিতীয় ডোজ নিতে হয়। তাই এই ওষুধ বাজারে আসার পর মধ্যবিত্তের পক্ষে কতটা সুবিধাজনক হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...