Sunday, June 21, 2026

বেলঘরিয়ায় আবাসনে যুবতীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়া যতীন দাস নগরের আবাসন থেকে এক যুবতীর দেহ উদ্ধার করল পুলিশ। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, ওই যুবতী শিলিগুড়ির বাসিন্দা। নাম মৌমিতা ঘোষ। যুবতী এক যুবকের সঙ্গে ভাড়া থাকতেন আবাসনে।

পুলিশ জানতে পেরেছে, রবিবার বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে ঝামেলায় জড়ায় যুবতী। এরপর সোমবার সকালে নিজের ঘর থেকে ওই যুবতীর মৃতদেহ উদ্ধার করে বেলঘরিয়া থানার পুলিশ। সঙ্গী যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দু’জনের মধ্যে ঠিক কী সম্পর্ক ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে খুন নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই বোঝা যাবে বলে মনে করছে পুলিশ।

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...