Tuesday, June 23, 2026

স্বাধীনতা সংগ্রামের ‘অলিখিত’ মহিয়সীদের নিয়ে প্রকাশিত ‘মেদিনীপুরের অন্যান্যরা’

Date:

Share post:

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ঘাঁটলে বহু বিপ্লবীর সম্বন্ধে আমরা জানতে পারি যারা নিজের জীবন, পরিবার, শখ ও আল্হাদ ত্যাগ করেছিল শুধুমাত্র দেশের জন্য। কিন্তু এমন অনেকে আছে যাঁরা শুধু নিজের জীবন নয় জীবনের শেষেটুকু দিয়ে সেবা করেছিল দেশের। তবে তাঁদের সম্বন্ধে আমাদের দেশের সাধারণ মানুষ খুব কমই জানেন। এমন অনেক মহিলা ছিলেন যাঁরা নিজের সন্মানটুকু সঁপে দিয়েছিলেন ভারতবর্ষের জন্য। আর সেই মহিয়সীদের কথাই নিজের বই ‘মেদিনীপুরের অনন্যারা’-এ তুলে ধরেছেন লেখক কুমারেশ ঘোষ ও নূপুর ঘোষ।

সোমবার প্রেস ক্লাবে বইটির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। বইটি প্রকাশ করেন অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর ও সাংবাদিক সুমন ভট্টাচার্য। বইটি নিয়ে বলতে গিয়ে সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ স্বাধীনতা সংগ্রামে যাঁরা উপেক্ষিত ছিল তাঁদের নিয়েই এই বই, যাঁরা নিজের জীবন বিপন্ন করে নিজের শরীর দিয়ে দেশের সেবা করেছেন, যা সহজ কাজ ছিল না। তাঁদের কথাই তুলে ধরা হয়েছে, যা খুবই প্রশংসনীয়।’

বইয়ের লেখক কুমারেশ ঘোষ বলেন, তিনি মেদিনীপুরের ছেলে তাই মেদিনীপুরকে চেনা ও অন্যদের চেনানোই উদ্দেশ্য। মেদিনীপুর এক অপূর্ব কেমিস্ট্রি যেখানে ক্ষুদিরামও ছিলেন, বিদ্যাসাগরও ছিলেন, যাঁরা দুজনেই বিপরীতমুখী। একজন অহিংস আন্দোলনের বিপরীতে গিয়ে আন্দোলন করেন। অপরজন সমাজকে শিক্ষিত করতে গিয়ে শেষে খুবই কষ্টের মধ্যে জীবন কাটান। এরকম অনেক গল্প ও সম্পদ লুকিয়ে আছে মেদিনীপুরের গ্রামে গ্রামে আর তার থেকেই মেদিনীপুরের গল্প তুলে ধরেছেন।

বইয়ের সহলেখিকা নূপুর বলেন, ‘রূপ সাগরে ডুব দিয়ে অরূপ রতন পেয়েছি। যাঁরা এতদিন নিজেদের ধুলো চাপা দিয়ে রেখেছিলো, তাঁদের ওপর থেকে সেই ধুলো সরিয়ে দিতে পেরেছি, সে মহিলাদের জীবন এত দিন ছাই চাপা ছিল আজ সেই ছাই সরিয়ে দেখি এত ছাই চাপা আগুন যা আজ আমরা সকলের সামনে উস্কে দিয়েছি। যাতে সেই উপক্ষিত মহিলাদের কথা সমাজ জানতে পারে।’

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...