Saturday, June 13, 2026

অ.সুস্থ প্রতুল মুখোপাধ্যায়, সঙ্গীতশিল্পীকে দেখতে এসএসকেএম-এ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রখ্যাত গীতিকার, সুরকার এবং সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। শিল্পীকে দেখতে সোমবার এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে পৌঁছে দীর্ঘক্ষণ চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন তিনি। সাড়ে ৫টা নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে যান। আপাতত, চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন প্রতুল মুখোপাধ্যায়।

বেশ কিছু দিন ধরেই হাসপাতালে ভর্তি রয়েছেন শিল্পী। হাসপাতাল সূত্রে খবর, তাঁর নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। এর পর স্নায়ু এবং নাক-কান-গলার (ইএনটি) বিশেষজ্ঞরা তাঁকে পরীক্ষা করে দেখেন। তাঁকে রাখা হয়েছে পিজির উডবার্ন ব্লকে। সোমবার বিকেল পৌনে পাঁচটার সময় মুখ্যমন্ত্রী যান। হাসপাতাল সূত্রে খবর শিল্পী বার্ধ্যকজনিত সমস্যা, নিউমোনিয়া, ফুসফুসের সংক্রমণে ভুগছেন।

আরও পড়ুন- কোচবিহার ট্রফির ফাইনালে নজির গড়লেন প্রখর, ভেঙে দিলেন যুবরাজের রেকর্ড

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...