Friday, June 26, 2026

মকর সংক্রান্তির দিনই ফের কলকাতায় বি.ধ্বংসী অ.গ্নিকাণ্ড! পু.ড়ে ছা.ই একাধিক বাড়ি

Date:

Share post:

মকর সংক্রান্তির (Makar Sankranti) দিন ফের ভয়াবহ অগ্নিকান্ড (Massive Fire) শহরে। সোমবার সকালে নিউ টাউনের (New Town) জ্যোতিনগরে আচমকাই আগুন লেগে যায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে অগ্নিকাণ্ডে চারটি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর।

স্থানীয় সূত্রে খবর, এদিন নিউ টাউনের ওই এলাকায় প্রথমে একটি বাড়িতে আগুন লাগে, পরে ওই বাড়ির সিলিন্ডার ফেটে আগুন আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে খবর। এরপরই তড়িঘড়ি পুলিশ এবং দমকলে খবর দেওয়া হলেও সরু রাস্তা হওয়ায় দমকল আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা দেরি হয়। কিন্তু ততক্ষণে স্থানীয়রা পাশের জলাশয় থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও লাভের লাভ কিছু হয়নি। চোখের সামনেই ভষ্মীভূত হয়ে যায় চারটি বাড়ি।

তবে বাড়িটিতে কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। তবে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই কোনওভাবে বাড়িটিতে আগুন লেগে যায়। পরে সেই আগুনেই সিলিন্ডার ফেটে পরিস্থিতি আরও মারাত্মক হয়ে ওঠে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে নিউ টাউন থানার পুলিশ।

 

 

 

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...