Tuesday, February 24, 2026

১৪ জেলায় ১৬ নার্সিং ট্রেনিং কলেজের টেন্ডারের প্রক্রিয়া শুরু

Date:

Share post:

সরকারি হাসপাতালেই নার্সিং প্রশিক্ষণ (nursing training) পাবেন রাজ্যের মেয়েরা। বেসরকারি সংস্থার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করতে আরও একধাপ এগিয়ে গেল রাজ্য সরকার। কর্মসংস্থান বাড়ানোর জন্য রাজ্য সরকার নানাভাবে সক্রিয়। মহিলাদের কর্মসংস্থান নিয়েও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এবার সরকারি হাসপাতালেই প্রশিক্ষণ নিয়ে নার্স হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার সুযোগ পাবে রাজ্যের মেয়েরা।

জেলাস্তরে বেসরকারি নার্সিং কলেজ গড়ে তোলার উপযুক্ত পরিকাঠামো রয়েছে এরকম হাসপাতাল চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয় স্বাস্থ্য দফতরের তরফ থেকে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৬টি সরকারি হাসপাতালের নাম প্রস্তাব করা হয়েছে যেখানে ৬০ থেকে ৮০টি আসনের নার্সিং কলেজ খোলা সম্ভব। সেগুলি হলো — ফুলবাগানের বিসি রায় শিশু হাসপাতাল, শিলিগুড়ি জেলা হাসপাতাল এবং শ্রীরামপুর ওয়ালস,  গঙ্গারামপুর,  ছাতনা,  বনগাঁ,  কালনা,  ইসলামপুর,  বারুইপুর,  মালবাজার,  ফালাকাটা,  বড়জোড়া,  গোপীবল্লভপুর,  শালবনি,  ডেবরা ও হলদিয়া সুপার স্পেশালিটি হাসপাতাল। ২৪ জানুয়ারি নার্সিং  ট্রেনিং কলেজ গড়ে তোলার জন্য আগ্রহী বেসরকারি সংস্থার কাজ থেকে দরপত্র (tender) ডাকার প্রক্রিয়া শুরু হবে।

তবে বেসরকারি হাতে দিলেও তার রাশ অনেকাংশে সরকারের হাতেই থাকবে। বেসরকারি সংস্থাগুলিকে (private institution) প্রাথমিকভাবে এককালীন ১০ বছরের জন্য লিজ (lease) দেওয়া হবে। তারপর সেই লিজের সময়সীমা বাড়ানো হলেও তিনবারের বেশি অর্থাৎ ৩৩ বছরের বেশি বাড়ানো হবে না। এর ফলে নিজেদের কাজের প্রতি দায়বদ্ধ থাকার ক্ষেত্রেও সজাগ থাকবে ওই বেসরকারি সংস্থা। এই আগ্রহী সংস্থাগুলিকে নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছে ১৬ জানুয়ারি।

অন্যদিকে, সরকারি হাসপাতালেই প্রশিক্ষণ চলাকালীন নার্সের কাজও করতে হবে শিক্ষার্থীদের। তার ফলে প্রতিবছর ওই হাসপাতালগুলি প্রাথমিক কাজ চালানোর জন্য অনেক বেশি কর্মীও পাবে। আবার শিক্ষার্থীরা সরকারি হাসপাতালে হাতে কলমে নিজেদের কাজের ব্যবহারিক দিকটাও শিখে নিতে পারবে।

spot_img

Related articles

ভারতের সেমির স্বপ্নে কাঁটা ওয়েস্ট ইন্ডিজ, জানুন সূর্যদের জটিল সমীকরণ

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার আটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে এমনিতেই প্রবল চাপে ভারত(India)। টিম ইন্ডিয়ার...

প্রথম সমকামী প্রধানমন্ত্রী! কে এই রব জেটেন

এই প্রথম বার কোনও সমকামী প্রধানমন্ত্রী পেল নেদারল্যান্ডস (First Gay Prime Minister) রব জেটেন। ইতিহাস মাফিক দেশের কনিষ্ঠতম...

নাম বদলেও বঞ্চিত বাংলা, আমরা আদায় করে ছাড়ব! কেরালার নাম বদলে গর্জে উঠলেন মমতা

সব বিষয়েই বঞ্চিত বাংলা। সেই কারণে পশ্চিমবঙ্গের নাম বদলের দীর্ঘদিনের আর্জিকে উপেক্ষা করে কেরালার নাম বদলে অনুমেোদন দিল...

জমজমাট ‘দ্য ওয়েডিং অফ বিরোশ’, নারকেলের জল দিয়ে বিজয়-রশ্মিকার বিয়ের ওয়েলকাম ড্রিঙ্ক!

হাতে আর মাত্র দু-দিন, তারপরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা (Vijay Deverokonda-Rashmika Mandhana Wedding)।...