Friday, June 26, 2026

সন্দেশখালির মামলায় যুক্ত হতে চেয়ে হাই কোর্টে আবেদন শেখ শাহজাহানের

Date:

Share post:

সন্দেশখলির ঘটনা নিয়ে যখন চাপানউতোর চলছে, সেই আবহে ঘটনার প্রায় ১০ দিন পর ‘খোঁজ মিলল’ সন্দেশখালির শেখ শাহজাহানের। সোমবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। আইনজীবী মারফত শাহজাহান হাই কোর্টকে জানান, তিনি সন্দেশখালির মামলায় যুক্ত হতে চান।তাঁর বিরুদ্ধেই সন্দেশখালিতে গ্রামবাসীকে উস্কানি দেওয়ার অভিযোগ এনেছিল ইডি।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, ওই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের জন্য একটি ‘সুপারভিশন টিম’ বা তত্ত্বাবধান দল গঠন করা হয়েছে। তদন্তে নজরদারির জন্য ওই দলে রয়েছেন এসডিপিও, ডিএসপি এবং সার্কুলার ইন্সপেক্টর।সোমবার শুনানির সময় শেখ শাহাজাহানের আইনজীবীকে বিচারপতি জয় সেনগুপ্ত জানতে চান, কেন শেখ শাহজাহান আত্মসমর্পণ করছেন না? এরপরই এই মামলায় কেস ডায়েরি তলব করল আদালত, আগামী কাল, মঙ্গলবার ফের শুনানি। সন্দেশখালির ঘটনায় রাজ্য পুলিশের তদন্তে সংশয় প্রকাশ বিচারপতি জয় সেনগুপ্তর। রাজ্য এখনো ন্যাজাট থানার তদন্তে ভরসা রাখছে কি করে ? প্রশ্ন বিচারপতির।তিনি জানতে চান, ‘এফআইআর দায়ের হওয়ার পরে বাড়ি সিল করেননি কেন? খুনের চেষ্টার ধারায় মামলা রুজু হওয়া উচিত ছিল।

গত ৫ জানুয়ারি সন্দেশখালির নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন ইডির আধিকারিকেরা। ওই ঘটনায় জখম হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তিন ইডি কর্তাকে। এ নিয়ে পরে মামলাও হয় কলকাতা হাই কোর্টে। ঘটনাটির সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
সোমবার সেই মামলাতেই বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন শাহজাহানের আইনজীবী। তিনি বলেন, তাঁর মক্কেলও ওই মামলায় যুক্ত হতে চান।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...