Saturday, April 4, 2026

ভয়াবহ অগ্নুৎপাত, আইসল্যান্ডে ঘরবাড়ি পুড়ে গৃহহীন ৪ হাজার

Date:

Share post:

তীব্র অগ্নুৎপাত শুরু আইসল্যান্ডের আগ্নেয়গিরির। রিকজেনাস উপদ্বীপে একসঙ্গে দুটি জ্বালামুখ থেকে অগ্নুৎপাত শুরু হওয়ার ফলে বিপর্যস্ত  গ্রিন্ডাভিক শহর।প্রায় ৪ হাজার মানুষের ঘরবাড়ি পুড়ে ছাই। গোটা পরিস্থিতিতে একে অন্যের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রপতি গুডনি জোহনাসন।

ডিসেম্বরেই অগ্নুৎপাতের কারণে একবার গ্রিন্ডাভিক শহরের মানুষদের ঘরবাড়ি ছাড়তে হয়েছে। সেই সময় আগ্নেয়গিরির চারপাশে নিরাপত্তা পাঁচিল তুলেছিল আইসল্যান্ড প্রশাসন। তবে সেবার অগ্নুৎপাতের পরে প্রবল ভূমিকম্পের কবলে পড়ে ইউরোপের দ্বীপরাষ্ট্র। তার ফলে সেই পাঁচিলের অনেক জায়গায় ফাটল ধরে।

রবিবার ভোররাত থেকে অগ্নুৎপাতের ফলে সেই ফাটল দিয়ে লাভা ঢুকতে শুরু করে শহরে। পুড়তে শুরু করে সাধারণ মানুষের বসতি। আবহাওয়াবিদরা এই পরিস্থিতিকে সবথেকে মারাত্মক বলে দাবি করেছেন। এবং যে কোনও সময়ে পরিস্থিতি আরও খারাপ দিকে যেতে পারে বলেও দাবি করা হয়েছে।

গ্রিন্ডাভিকের মানুষ ডিসেম্বরে একবার অগ্নুৎপাতের জন্য ঘর ছেড়ে ছিলেন। আবার রবিবার থেকে তাঁরা ঘরছাড়া। তবে মাথার ওপর ছাদ চলে যাওয়ার পাশাপাশি তাঁরা নানা শারীরিক সমস্যারও সম্মুখিন হচ্ছেন। অগ্নুৎপাতের সময় যে সালফার ডাইঅক্সাইড গ্যাস বেরোচ্ছে তাতে শ্বাসকষ্টের সমস্যা যাদের, তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। পাশাপাশি সাধারণ মানুষ ত্বকে ও চোখে প্রবল জ্বালা, নাক-গলা বন্ধ হয়ে আসার সমস্যায় পড়েছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...