Saturday, April 4, 2026

২২ তারিখ কালীঘাটে পুজো দিয়ে রাজপথে ‘সংহতি ব়্যালি’ মমতার, রাজ্যজুড়ে ‘সম্প্রীতি মিছিল’

Date:

Share post:

সম্প্রীতির বার্তা দিতে ২২ জানুয়ারি হাজরা থেকে পার্কসার্কাস ‘সংহতি ব়্যালি’ করবেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যজুড়ে জেলায় জেলায় হবে সম্প্রীতি মিছিল। এটা কোনও কিছুর পাল্টা নয়। মঙ্গলবার, এই ঘোষণা করে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছে, এটা কিছুর পাল্টা নয়। বাংলায় সম্প্রীতির বার্তা দিতেই এই কর্মসূচি। একই সঙ্গে তিনি জানান, ২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী। সেই কারণেই তার আগের দিন এই মিছিল হবে।

সূচি অনুযায়ী,
২২ তারিখ কালীঘাটের মন্দিরে পুজো দেবেন তৃণমূল সুপ্রিমো। তার পরে বিকেল ৪টে থেকে হাজরা মোড় থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত ‘সংহতি ব়্যালি’ করবেন তিনি। সঙ্গে থাকবে সব ধর্মের প্রতিনিধিরা। পথে যে সব ধর্মীস্থান পড়বে শেখানে শ্রদ্ধা জানাবেন তিনি। মমতার (Mamata Banerjee) কথায়, ‘‘মাকালীকে ছুঁয়ে, মন্দির, মসজিদ, গুরুদ্বার, গির্জা ছুঁয়ে, সর্ব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এই মিছিল করব।’’ নাগরিক সমাজকেও এই পদযাত্রায় পা মেলানোর আহ্বান জানিয়েছেন তৃণমূলনেত্রী।

ওই দিনই বিকেল তিনটে থেকে সব জেলায়, সব ব্লকে সংহতি মিছিল করবে তৃণমূল।

মমতা স্পষ্ট জানান, এটা কোনও প্রতিবাদ কর্মসূচি নয়। তাঁর কথায়, ‘‘আমি সাধুসন্তদের সম্মান করি। তাঁরা কী বলছেন আমি শুনছি।’’ এদিন ফের তৃণমূল সভানেত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আর সেই কারণেই সবাইকে নিয়ে সংহতি মিছিল করবেন মমতা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...