Friday, June 26, 2026

বসবে সিসিটিভি, সন্দেশখালি মামলায় হাইকোর্টের নির্দেশ বুধবার

Date:

Share post:

সন্দেশখালি মামলায় বুধবার নির্দেশ শোনাবে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার সন্দেশখালিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর হামলা চালানোর ঘটনায় ঘটনাস্থলে দ্রুত সিসিটিভি (CCTV) বসানোর নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। এদিন শুনানি চলাকালীন তদন্তে ইডি-কে যে কোনও ধরনের সাহায্যের আশ্বাসও দেওয়া হয় রাজ্যের তরফে।

ঘটনার রাতে পুলিশ অভিযুক্ত শেখ শাহজাহানের বাড়িতে তদন্তের জন্য যায় বলে মঙ্গলবার আদালতকে জানায় রাজ্য পুলিশ। সেই সময় সেখানে গিয়ে কী কী পদক্ষেপ নেয় পুলিশ, প্রশ্ন তোলে। তালা ভেঙে ঢোকার চেষ্টা, প্রতিবেশীদের সঙ্গে জিজ্ঞাসাবাদ বা বাড়ি সিল করার মতো পদক্ষেপ কেন নেওয়া হয়নি বলে প্রশ্ন তোলে আদালত। উত্তরে পুলিশ জানায় বাড়ি সিল করা না হলেও বাড়ির বাইরে পরদিন থেকেই পুলিশ পিকেট (police picket) বসানো হয় পুলিশের তরফে। রাজ্য পুলিশের জবাব শুনে ঘটনাস্থলে সিসিটিভি বসানোর নির্দেশ দেয় আদালত।

সন্দেশখালির ঘটনায় ৭ জন গ্রেফতার হলেও মূল অভিযুক্ত শাহজাহান শেখ গ্রেফতার না হওয়ায় পুলিশের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলে আদালত। জানতে চাওয়া হয় এই তদন্তে পুলিশের অবস্থান কী, তাদের সদিচ্ছা (positive way) কতটা রয়েছে। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল (AG) কিশোর দত্ত বারবার তদন্তে ইডি-কে সব রকম সহযোগিতার আশ্বাস দেন। সেখানেই আদালত প্রশ্ন তোলে ইডি আধিকারিকরা আবার ঘটনাস্থলে গেলে পুলিশ সাহায্য করবে কী না। রাজ্যের তরফ থেকে পূর্ণ সহযোগিতার কথা জানানো হয়।

যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র পক্ষ থেকে দ্বিতীয়বার ঘটনাস্থলে যাওয়ার কোনওরকম সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়। ইডি আধিকারিকদের দাবি ঘটনাস্থলে তথ্যপ্রমাণ নষ্ট হয়ে গিয়েছে। এমনকি শেখ শাহজাহানকে খোঁজার বিষয়ে রাজ্যের অসহযোগিতার প্রসঙ্গ তুলে ফের তাঁদের তরফে সিবিআই তদন্তের আবেদনে জোর দেওয়া হয়। আদালত এই মামলায় দায়ের হওয়া দ্বিতীয় অভিযোগ, যা পরের দিন দুপুরে দায়ের হয়েছিল, তার কেস ডায়েরি (Case Diary) তলব করা হয়।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...