Friday, June 26, 2026

হার্দিকের চোট ভাবাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে, বিকল্প তৈরিতে নজর BCCI-এর

Date:

Share post:

২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপের সময় চোট পান হার্দিক পান্ডিয়া। তারপর থেকে আর ভারতের জার্সি গায়ে দেখা যায়নি টিম ইন্ডিয়ার এই অলরাউন্ডারকে। এই মূহুর্তে এনসিএ-তে রিহ্যাবে আছেন হার্দিক। সম্প্রতি শুরু করেছেন অনুশীলনও। তবে কবে মাঠে ফিরবেন তা এখনও ঠিক নয়। আর এমন অবস্থায় সূত্রের খবর, হার্দিকের উপর নাকি ভরসা হারাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, বার বার চোট পাওয়ায় কি তাঁর উপর ভরসা হারাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সেই কারণে তাঁর বিকল্প তৈরিতে নজর দেওয়া হয়েছে।

এই নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক বলেন, ‘‘নির্বাচক কমিটি ও ম্যানেজমেন্ট চাইছে শিবম আরও বল করুক। যত বল করবে তত ওর বোলিং ভাল হবে। তাহলে দলে ওর জায়গা আরও পাকা হবে। ব্যাটের পাশাপাশি শিবম যদি কয়েক ওভার বল করে দেয় তাহলে দলের হাতে বোলিং বিকল্প বাড়ে। তাহলে টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে নিজের জায়গা ও পাকা করবে। হার্দিক খুব চোটপ্রবণ। হার্দিকের খুব ভাল বিকল্প হতে পারে শিবম।’’

জানা যাচ্ছে, ২০২৩-২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন যশস্বী জসওয়াল এবং শিবম দুবে। বিশেষ করে শিবমের দিকে বেশি নজর দিচ্ছে বোর্ড। কারণ, তিনি পেসার-অলরাউন্ডার। তাই হার্দিকের বিকল্প হিসাবে তাঁকে ভাবছেন রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা।

আরও পড়ুন- সোশ্যাল মিডিয়া থেকে সরল শোয়েবের ছবি, ফের শোয়েব-সানিয়ার বি.চ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...