Wednesday, June 24, 2026

সোশ্যাল মিডিয়া থেকে সরল শোয়েবের ছবি, ফের শোয়েব-সানিয়ার বি.চ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

সত্যি কি শেষ হতে চলেছে সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের দাম্পত্য জীবন ? সেই দিকে ইঙ্গিত করল সম্প্রতি এক ঘটনা। বেশ কিছুদিন সব চুপচাপ থাকার পর আবার তীব্র হল সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের বিচ্ছেদের জল্পনা। সম্প্রতি দেখা যাচ্ছে নিজের সোশ্যাল মিডিয়া থেকে শোয়েবের সব ছবি মুছে দিয়েছেন ভারতের টেনিস সুন্দরী। তবে শোয়েবের রেখেছেন একটি মাত্র ছবি, সেখানে সানিয়া এবং শোয়েবের সঙ্গে রয়েছেন তাঁদের ছেলে ইজহান। সেই ছবির ক্যাপশনে শোয়েবের বিশেষ নামোল্লেখ নেই।

 

বিগত কয়েক মাস ধরেই সানিয়া এবং শোয়েবের সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। বিভিন্ন সময়ে আকারে-ইঙ্গিতে একে অপরের সঙ্গে দূরত্ব তাঁরা বুঝিয়ে দিয়েছেন। ইদানীং শোয়েবের সম্পর্কে কোথাও কোনও কথা বলেননি সানিয়া। শোয়েবও সানিয়াকে নিয়ে মুখ খোলেননি।এমনকি কিছুদিন আগে পর্যন্তও শোয়েবের ইনস্টাগ্রাম বায়োতে লেখা থাকত সানিয়ার স্বামী হিসাবে। এরপর নিজেকে একজন ‘সুপারউওম্যান’-এর স্বামী হিসেবেও উল্লেখ করেছিলেন শোয়েব। সেই লেখাও সরিয়ে নিয়েছেন শোয়েব। এছাড়াও শোয়েবের ইনস্টাগ্রামেও সানিয়ার ছবি নেই। তবে ছেলে ই‌জহানের সঙ্গে অনেক ছবি দেখতে পাওয়া গিয়েছে ভারতের টেনিস সুন্দরীকে। আর এবার সানিয়ার ঘটালেন একই ঘটনা।

কিছুদিন আগে সানিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে শোয়েবকে প্রশ্ন করা হয়েছিল। তিনি মজা করে বলেছিলেন, “অনেকেই তো বলছে আমাদের সম্পর্ক নাকি ভাল নেই। আপনাদের কী মনে হয়?” তারপরেও চর্চা থামেনি। আর এবার সানিয়ার প্রোফাইল থেকে শোয়েবের ছবি সরতেই তা আরও প্রকট হল।

আরও পড়ুন- শৃঙ্খলা ভাঙার অভিযোগ উঠেছিলো শ্রেয়সের নামে, অবশেষে সেই নিয়ে মুখ খুললেন তিনি

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...