Wednesday, June 24, 2026

ডিভিশন বেঞ্চেও বিপাকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার!

Date:

Share post:

এখনই উঠছে না সাসপেনশন, ডিভিশন বেঞ্চে গিয়েও নিরাশ হতে হলো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারকে (Rabindra Bharati University)। রবীন্দ্রভারতীর রেজিস্ট্রারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ছিল। তাঁকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। এরপরই তিনি ডিভিশন বেঞ্চে আবেদন করেন কিন্তু সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল যে সাসপেন্ড হওয়ার নির্দেশে আপাতত কোনও স্থগিতাদেশ নয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের বাদ্যযন্ত্রী শিক্ষকদের অবসরের বয়স ৬৫ করা নিয়ে একাধিক নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। কিন্তু রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সেটা মানেন নি বলেই অভিযোগ। পার্থ ঘোষ নামে এক বাদ্যযন্ত্রী শিক্ষক এর প্রতিবাদ করে মামলা করেন। তিনি জানেন ৬০ বছর বয়স হওয়া মাত্রই তাঁকে অবসরের চিঠি ধরিয়েছেন রেজিস্টার।বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ নির্দেশ দেয় অবসরের বয়স ৬৫, বকেয়া বেতন মেটানো এবং বাকি সব সুযোগ সুবিধা দিতে হবে মামলাকারীকে। কিন্তু তারপরও সেই নির্দেশ মানেননি রেজিস্টার। এরপর আদালত অবমাননার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। রেজিস্টারকে সাসপেন্ড করার পর তিনি উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেও সাসপেনশন উঠলো না। আদালত শিক্ষা দফতরের বিশেষ সচিব এবং রবীন্দ্রভারতীর রেজিস্টারকে কোর্টে তলব করেছিল।কিন্তু রেজিস্টার আসেননি। বিচারক কৌশিক চন্দ বিষয়টি ভালো চোখে দেখেননি। আজ ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের কাছেই মামলা ফিরিয়ে দেয় বলে খবর।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...