Friday, June 26, 2026

শৃঙ্খলা ভাঙার অভিযোগ উঠেছিলো শ্রেয়সের নামে, অবশেষে সেই নিয়ে মুখ খুললেন তিনি

Date:

Share post:

তাঁর নামে উঠেছিলো শৃঙ্খলা ভাঙার অভিযোগ। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের সেরা প্যারফরম্যান্স দিতে ব্যর্থ হন তিনি। প্রত্যাশা পূরণ করতে পারেননি নির্বাচকদের।তাই আফগানিস্তান সিরিজ থেকে বাদ দেওয়া হওয়েছিলো তাঁকে। যার কথা বলা হচ্ছে তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন শ্রেয়স আইয়র। রঞ্জিট্রফিতে সম্প্রতি খেলেছেন তিনি। আর তারই ফাঁকে অবশেষে সেই প্রসঙ্গে মুখ খুললেন শ্রেয়স।

এই নিয়ে শ্রেয়স বলেন, “দেখুন, আমি বর্তমানে বাঁচতে ভালবাসি। আমাকে যা বলা হয়েছিল সেটা করেছি। আমি খেলেছি, নিজের পরিকল্পনা কাজে লাগিয়েছি। যেটা করেছি তাতে খুশি। নির্বাচন আমার নিয়ন্ত্রণে নেই। তাই সেটা নিয়ে ভেবে লাভ নেই। রঞ্জি খেলতে এসে দল ম্যাচ জেতানো আমার দায়িত্ব ছিল। সেটাই আমি করেছি।” ইংল্যান্ড সিরিজে প্রথম দুই টেস্টের দলে নেওয়া হয়েছে শ্রেয়সকে। প্রথম দুই ম্যাচ নিয়ে কি পরিকল্পনা শ্রেয়সের? যদিও এখনই তা নিয়ে ভেবে সময় নষ্টে রাজি নন শ্রেয়স।এই নিয়ে শ্রেয়স বলেন, “একটা ম্যাচ ধরে এগোনোই ভাল। এখনই পাঁচ ম্যাচের সিরিজ নিয়ে ভাবতে চাই না। প্রথম দুটো ম্যাচের দল হয়েছে। আমার কাজ হল প্রথম দুটো ম্যাচে ভাল খেলে বাকি ম্যাচগুলো নিয়ে ভাবা।”

এদিকে বাজবল দর্শনে খেলা ইংল্যান্ডের সামনে যে ঘূর্ণি পিচ দেওয়া হবে, সেটা মেনে নিয়েছেন শ্রেয়সও।এই নিয়ে শ্রেয়স বলেন, “আমার মনে হয় ঘূর্ণি পিচেই খেলা হবে। সেখানে ভাল খেলা তো রয়েছেই। তাছাড়া নিজের ম্যাচ ফিটনেস, মাঠে দীর্ঘ সময় ধরে ফিল্ডিং করা, এগুলো নিয়েও ভাবতে হবে। চোটের পর বিশেষ করে বেশিক্ষণ মাঠে ফিল্ডিং করতে সমস্যা হয়েছে। রঞ্জিতে দারুণ ভাবে প্রস্তুতি নিলাম ।”

আরও পড়ুন- হালান্ডকে হারিয়ে ফিফার বর্ষসেরা মেসি

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...