Friday, June 26, 2026

হালান্ডকে হারিয়ে ফিফার বর্ষসেরা মেসি

Date:

Share post:

ফের সেরা ফুটবলার হলেন লিওনেল মেসি। সোমবার রাতে ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন মেসি। এই জয়ের ফলে তিনবার ফিফার বর্ষসেরা পুরস্কার জয় করলেন লিও। ২০২২ সালের সেরা ফুটবলার হয়েছিলেন তিনি। ২০২৩ সালের নিরিখেও সেই পুরস্কার পেলেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। খেতাব জয়ের দৌড়ে মেসির সঙ্গে এগিয়ে ছিলেন আর্লিং হালান্ড। কিন্তু ভোটের মাধ্যমে পুরুষদের ‘দ্য বেস্ট’ পুরস্কারটি জিতে নেন মেসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না লিও। তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করেন থিয়েরি অঁরি।মেয়েদের মধ্যে বর্ষসেরা ফুটবলার হলেন স্পেনের আইতানা বোনমাতি।

২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া হয়েছে এই পুরস্কার নির্বাচনের ক্ষেত্রে। ছেলেদের ‘দ্য বেস্ট’ বেছে নেওয়ার জন্য ভোট দিয়েছেন জাতীয় দলের কোচ, অধিনায়ক, সংবাদকর্মী ও পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভক্তরা। ফিফার বর্ষসেরা পুরস্কারের ক্ষেত্রে মেসি এবং হালান্ড দুজনেই ৪৮ পয়েন্ট পেয়েছেন ভোটে। কিন্তু জাতীয় দলের অধিনায়কদের ভোটে প্রথম পছন্দের তালিকায় এগিয়ে থাকার সুবাদে মেসি জিতে নেন এই পুরস্কার।

ছেলেদের ‘দ্য বেস্ট’ কোচের পুরস্কার পেয়েছেন পেপ গুয়ার্দিওলার। মহিলাদের বিভাগে ‘দ্য বেস্ট’ কোচ হন সারিনা ভাইগমান। পুরুষদের বিভাগে ‘দ্য বেস্ট’ গোলকিপার হন এডারসন। ফিফা ফেয়ারপ্লে পুরস্কার পায় ব্রাজিল। মহিলাদের বিভাগে ‘দ্য বেস্ট’ গোলকিপার হন মেরি আর্পস। টানা দ্বিতীয়বার এই পুরস্কার জেতেন তিনি। সেরা গোলের জন্য পুসকাস পুরস্কার জেতেন গিলের্মে মাদুরগা।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...