Friday, June 26, 2026

401# ডায়াল করলেই হ্যা.ক হবে মোবাইল! সতর্ক করছে পুলিশ

Date:

Share post:

ফোনে নেটওয়ার্ক সমস্যা আছে? কল চলাকালীন কেটে যাচ্ছে ফোন? সিম কার্ডের সমস্যায় নেটওয়ার্ক পেতে সমস্যা হচ্ছে? একটি ডায়ালেই সব সমস্যার সমাধান।মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার গ্রাহক প্রতিনিধি বা এগজিকিউটিভ পরিচয় দিয়ে এই ধরনের ফোন পেলেই সাবধান। তাদের কথামতো কাজ করলেই হ্যাক হয়ে যাবে আপনার মোবাইল। সাইবার জালিয়াতরা মোবাইলের দখল নিয়ে সাফ করে দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাদের এই কৌশল ভাবাচ্ছে গোয়েন্দাদের। সেই কারণেই সাধারণ মানুষকে এই ধরনের কল পেলে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে রাজ্য পুলিশ।

নতুন কায়দায় ফোন হ্যাক করার বিষয়টি প্রথমে নজরে আসে কয়েকটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তারা দেখে সমস্ত ক্ষেত্রেই মোবাইল গ্রাহকদের *401# ডায়াল করতে বলছে জালিয়াতরা। না বুঝেই এটি ডায়াল করছেন বেশিরভাগ মোবাইল ব্যবহারকারী। সঙ্গে সঙ্গেই পড়ে যাচ্ছেন সাইবার জালিয়াতদের ফাঁদে। এরপরই দিল্লির তরফে সমস্ত রাজ্যকে সতর্ক করে বলা হয়, এই ধরনের কল পেলে গ্রাহকরা যাতে কোনও নম্বরে ডায়াল না করেন।

আরও পড়ুন- দিল্লির শ্রদ্ধা কাণ্ডের স্মৃতি ফিরল মধ্যমগ্রামে! স্ত্রীকে নৃশংসভাবে টুকরো করলেন অভিযুক্ত

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...