Friday, June 26, 2026

গঙ্গাসাগর মেলার জের, বদলে গেল মঙ্গলের চক্ররেলের সূচি!

Date:

Share post:

মকর সংক্রান্তির পূণ্যস্নানের পর এবার ঘরে ফেরার পালা। তীর্থ সেরে পুণ্যার্থীদের ফিরতি পথে কলকাতার বিভিন্ন মন্দির এবং দর্শনীয় স্থান ছুঁয়ে যাওয়া। ভিড়ের কথা মাথায় রেখে চক্ররেলের (Circular Rail schedule Change) পরিষেবায় আজ বেশ কিছু বদল আনা হয়েছে।বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষেপিত করা হয়েছে, কোনও কোনও ট্রেনের যাত্রাপথও বদলে দেওয়া হয়েছে।

তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার কথা মাথায় রেখে পূর্ব রেলের(Eastern Railway)তরফে ৩০৪১২, ৩০৪১৬,৩০৪১১ ও ৩০৪৫১ -এই চারটি ট্রেন আজ সারাদিনের জন্য বাতিল থাকছে। ৩০৩২২, ৩০৩৪৪, ৩০৩২৪, ৩০৩৪৬, ৩০৩১২ ও ৩০৩১৪ আজ নির্দিষ্ট গন্তব্যের বদলে কলকাতা স্টেশন পর্যন্ত যাবে, একইভাবে ৩০১৪৫, ৩০৩৫১, ৩০৩৩৩, ৩০৩১১, ৩০৩৩১ ও ৩০৩১৩ – এই ছটি ট্রেন কলকাতা স্টেশন থেকে নিজেদের গন্তব্যের উদ্দেশে রওনা দেবে। বেশ কয়েকটি ট্রেনকে ঘুরিয়ে শিয়ালদহ (নর্থ) স্টেশন পর্যন্ত চালানো হবে।। এই তালিকা রয়েছে ৩০১২৮, ৩০১১৬, ৩০১২২ ও ৩০১৫৪।এছাড়া ৩০১৪২ ও ৩০৩৩২ – এই ট্রেনগুলি কাঁকুরগাছি জংশন, বালিগঞ্জ হয়ে মাঝেরহাট পর্যন্ত চলাচল করবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...