Tuesday, April 7, 2026

ফ্ল্যাট হস্তান্তর মামলায় অভিনেত্রী নুসরত জাহানকে হাজিরার নির্দেশ আদালতের

Date:

Share post:

ফ্ল্যাট প্রতারণা মামলায় অভিনেত্রী নুসরত জাহানকে আদালতে হাজিরা দিতে হবে। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে আলিপুর জজ কোর্ট। এর আগে একাধিকবার মামলার শুনানিতে হাজির হননি নসরত। তাঁর আইনজীবীকে পাঠিছেন। এবার আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আদালত কক্ষে সশরীরে হাজিরা দিতে হবে বসিরহাটের সাংসদকে।
‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ একটি সংস্থার ডিরেক্টর ছিলেন নুসরত ২০১৪-২৫ সালে। সে সময় ফ্ল্যাট দেওয়ার নাম করে ব্যাঙ্কে কর্মীদের কাছ টাকা নেয় সংস্থাটি। ৪০০-র বেশি প্রবীণ নাগরিকের থেকে সাড়ে পাঁচ লক্ষ করে টাকা নেয় এই সংস্থাটি। বদলে তাঁদের ১ হাজার বর্গফুটের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু পরে সেই ফ্ল্যাট তাঁরা পাননি। এর পর তাঁরা আলিপুর আদালতে মামলা করেন। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এই ব্যাঙ্ক কর্মীদের নিয়ে ইডির দফতরে গিয়েছিলেন।

এর মধ্যে নুসরত পাম অ্যাভিনিউয়ে একটি ফ্ল্যাট কেনেন। ব্যাঙ্ককর্মীরা গড়িয়াহাট থানায় নুসরতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ এবং ইডির গোয়েন্দারা।ফ্ল্যাট ‘প্রতারণা’র অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল সাংসদকে ডেকে পাঠায় ইডি। গত বছর সেপ্টেম্বর মাসে সিজিও কমপ্লেক্সে নুসরতকে প্রায় সাড়ে ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।আলিপুর জজ কোর্ট ব্যাঙ্ক কর্মীদের করা মামলাটিও চলতে থাকে। সেই মামলায় আদালতে নিজে না হাজির হয়ে তাঁর আইনজীবীকে পাঠান নুসরত। কিন্তু এবার আদালত তাঁকে সশরীরে হাজির হতে বলেছেন বিচারক।

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...