Tuesday, April 7, 2026

সিরিয়া ও ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, গুড়িয়ে গেল মোসাদের কার্যালয়

Date:

Share post:

১০০ দিন ধরে চলতে থাকা রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে ময়দানে ইরান। ইরাক ও সিরিয়ার অবস্থিত ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের দফতর লক্ষ্য করে চলল ক্ষেপণাস্ত্র হামলা। গুড়িয়ে গেল ইরাকে মোসাদের সদর দফতর। শুধু তাই নয়, এই হামলা আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সব মিলিয়ে ইজরায়েলের হামাস বিরোধী যুদ্ধে যোগ হল নয়া মাত্রা।

রয়টার্স সূত্রে খবর, সোমবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত ইজরায়েলের গুপ্তচরবাহিনীর সদর দফতরে হামলা চালানো হয়। এনিয়ে একটি বিবৃতি প্রকাশ করে ইরান রেভোলিউশনারি গার্ডস। যেখানে মোসাদের নাম উল্লেখ করে জানানো হয়, ‘ওই অঞ্চলে গুপ্তচরবাহিনীর সদর দফতরগুলোতে হামলা চালানো হয়েছে। ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে সেগুলো ধ্বংস করার জন্য। ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণ শানানো হয়েছে।’ একই সঙ্গে জানানো হয়েছে, সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত অপরাধীদের দমন করতে অভিযান শুরু করা হয়েছে। তবে ইরানের এহেন আচরণের তীব্র নিন্দা করেছে ইরাক। ইরান বাহিনীর হামলায় ওই অঞ্চলে মৃত্যু হয়েছে অন্তত ৪ জনের। আহত হয়েছেন ৬ জন। কুর্দিস্তান সরকারের নিরাপত্তা পরিষদ বিবৃতি প্রকাশ করে, ইরানের এই হামলাকে ‘অপরাধ’ বলে গণ্য করেছে। পাশাপাশি ইরানের মিসাইল হামলা চলেছে উত্তর সিরিয়াতেও।

উল্লেখ্য, ইজরায়েল ও হামাসের যুদ্ধে শুরু থেকেই হামাসের পাশে দাঁড়িয়েছে ইরান। গাজায় ইজরায়েল যে অপরাধ করছে তাতে মদত দিচ্ছে আমেরকা। এমনটাই অভিযোগ করেছে ইরান। এহেন পরিস্থিতিতে ইজরায়েলের গুপ্তচর সংস্থার দফতরে ইরানের হামলা এই যুদ্ধকে অন্য মাত্রা দেবে বলে মনে করছেন কূটনৈতিক মহল।

Related articles

লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত: কলকাতা নিয়ে পাক-হুমকিতেও নীরব রাজনাথকে দাবি তৃণমূলের

ভারতে জঙ্গি হামলার কারিগর হিসাবে পাকিস্তানকে প্রতিদিনই না কি ভারত মোক্ষম জবাব দিচ্ছে। অথচ পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী...

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...