Monday, March 16, 2026

আজ থেকে শুরু রাম মন্দির উদ্বোধনের প্রাক অনুষ্ঠান!

Date:

Share post:

আগামী সোমবার অযোধ্যায় রাম মন্দিরের (Ram mandir inaugration in Ayodhya) উদ্বোধনের আগে আজ থেকেই শুরু হচ্ছে অনুষ্ঠান। মঙ্গলবার থেকে উদ্বোধনের মুহূর্ত পর্যন্ত এক সপ্তাহব্যাপী রামমন্দিরে পুজো-অনুষ্ঠানের সূচি প্রকাশ করল মন্দির ট্রাস্ট।

ভোটের আগে তড়িঘড়ি মন্দির উদ্বোধনে ধর্ম বিশ্লেষকরা রাজনীতির গন্ধ পাচ্ছেন। আবার দেশের বেশ কিছু শঙ্করাচার্যদের মতে গোটা ঘটনাটা শাস্ত্র বিরুদ্ধ । এর মাঝেই রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে X হ্যান্ডেলে বলা হয়েছে, ২২ জানুয়ারি, ২০৩৪ তারিখে দুপুর ১২টা ২০ মিনিটে মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। তার আগে শাস্ত্রীয় নিয়ম মেনে কিছু রীতি পালন করা হবে। যেমন ১৬ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত দ্বাদশ অধিবাস নিয়ম পালিত হবে। এছাড়া দশবিধ স্নান, বিষ্ণু পুজো এবং সরযূ নদীর তীরে গো-পুজো করা হবে। বুধবার রামের বিগ্রহ শোভাযাত্রা করে অযোধ্যায় পৌঁছবে। ভক্তরা সরযূ নদী থেকে মঙ্গলঘটে করে জল নিয়ে আসবেন রামন্দিরে। ১৮ জানুয়ারি গনেশ অম্বিকা পুজো, বরুণ পুজোস মর্তিকা পুজো, ব্রাহ্মণ বরণ এবং বাস্তু পুজোর মধ্য দিয়ে রামমন্দির উদ্বোধনের পুজো-পাঠ শুরু হবে। শুক্রবার নবগ্রহ প্রতিষ্ঠা, শনিতে মন্দির পরিশ্রুতকরণ প্রক্রিয়া চলবে। ২১ জানুয়ারি অর্থাৎ রবিবার ১২৫টি কলসের জল দিয়ে রামের মূর্তিকে স্নান করানো হবে। আগামী সোমবার বিশেষ রীতি মেনে দুপুর ১২টা ২০ মিনিটে রাম বিগ্রহকে গর্ভগৃহে প্রবেশ করাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হবে।

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...