Monday, April 6, 2026

দেখতে পাবেন না সিনেমা-সিরিয়াল! টালিগঞ্জে থমকে গেল শ্যুটিং

Date:

Share post:

শীতের সকালে খবর কিংবা দুপুরে ম্যাটিনি শো অথবা অফিস থেকে ফিরে গিয়ে বাড়ির লোকের সঙ্গে বসে রিয়ালিটি ড্রামা দেখার আনন্দ থেকে এবার বঞ্চিত হতে হবে বাঙালি দর্শককে। আগামী বেশ কিছুদিন সিনেবো সিরিয়াল দেখতে পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। কারণ মঙ্গলবার সকাল থেকে আচমকাই টালিগঞ্জে কর্মবিরতি (Strike in Tollywood)। টেকনিশিয়ানদের একাংশ এই স্ট্রাইক ডেকেছেন বলে খবর। বন্ধ টলি পাড়ার লাইট -ক্যামেরা -অ্যাকশন।

সূত্রের খবর আসন্ন নির্বাচনের অংশ হতে টেকনিশিয়ানদের নিষেধ করায় কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বিশেষ করে ইলেকট্রিশিয়ানদের তরফে অভিযোগ করা হয়েছে যে আগামী ভোটে তাঁদের দাঁড়ানোয় বাধা দেওয়া হচ্ছে। গিল্ডের একাংশের বিরুদ্ধে এমনই অভিযোগ অপর অংশের। তাঁরা বলছেন তাঁদের প্রতিনিধি না থাকলে নিজেদের সমস্যার কথা বলতে বা বোঝাতে অসুবিধা হবে। অতএব নিজেদের দাবিতে অনড় থেকে তাঁরা আজ কর্মবিরতির ডাক দিয়েছেন।

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...