Friday, June 26, 2026

চড়ায় আটকে গেল লঞ্চ, গঙ্গাসাগরে বন্ধ ভেসেল চলাচল!

Date:

Share post:

মকর সংক্রান্তির (Makar Sankranti) স্নান সেরে সাগর থেকে ফেরার পথে-বিপত্তি। ভোর রাতে মুড়িগঙ্গার চড়ায় ভেসেল আটকে বিপত্তি, উদ্ধারকাজে নামল NDRF।

এবছর গঙ্গাসাগর মেলায় রেকর্ড ভিড় হয়েছিল। রাজ্য সরকারের তৎপরতা ও দক্ষতায় কোথাও কোনও সমস্যা হয়নি। তবে গতকাল ও আজ ঘন কুয়াশার কারণে ভেসেল চলাচলে বিঘ্ন ঘটেছে। আজ ভোর রাতে মুড়িগঙ্গার চড়ায় লঞ্চ আটকে যায়।কাকদ্বীপের লট নাম্বার ৮ থেকে কচুবেড়িয়া যাওয়ার পথে এই বিপত্তি ঘটে। স্পিডবোট ও হোভার ক্রাফটের চেষ্টায় উদ্ধার করা হয় যাত্রীদের। উপকূল রক্ষী বাহিনী ও বিপর্যয় মোকাবেলা বাহিনীর কর্মীরা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। তবে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় আপাতত বন্ধ গঙ্গাসাগরের ভেসেল চলাচল।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...