Sunday, May 3, 2026

স্বাস্থ্যমন্ত্রকের স্বীকৃতি, দেশের সেরার তালিকায় রাজ্যের তিন হাসপাতাল

Date:

Share post:

রাজ্য সরকারের মুকুটে নয়া পালক। দেশের সেরা হাসপাতালগুলির তালিকায় অন্তর্ভুক্ত হল রাজ্যের তিনটি হাসপাতাল। তার মধ্যে রয়েছে NRS, RG KAR এবং বি সি রায় শিশু হাসপাতাল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই তিনটি হাসপাতালকে বেছে নেওয়া হয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে ‘কোয়ালিটি কন্ট্রোল প্রোগ্রাম’-এই স্বীকৃতি মিলেছে।এন আর এস, আরজিকর এবং বি সি রায় শিশু হাসপাতাল এই তিনটি হাসপাতালের অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা এবং শিশু-প্রসূতি বিভাগের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য অবদানের জন্যই এই শংসাপত্র মিলেছে।

আগামী তিন বছরের জন‌্য দেশের সেরা হাসপাতালের তালিকাভুক্ত হয়েছে আর জি কর এবং এনআরএস মেডিক‌্যাল কলেজ হাসপাতাল। বি সি রায় শিশু হাসপাতালকে এক বছরের জন্য ‘মুসকান’ শংসাপত্র ও পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। প্রাপ্ত অর্থ খরচ করতে হবে উন্নয়ের কাজে।জাতীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টর এল এস চাংসান এই মর্মে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে চিঠি দিয়ে এই খবর জানিয়েছেন। গত অক্টোবর ও নভেম্বরে ছ’দিনের পরিদর্শন ও মূল্যায়নের নিরিখে ‘মুসকান’ ও ‘লক্ষ্য’ কর্মসূচিতে রাজ্যের মুকুটে এই পালক যোগ হয়েছে। ২০১৯ সালে প্রসূতি স্বাস্থ্যের দিকে নজর রাখতেই ‘লক্ষ্য’ কর্মসূচি চালু হয় । যেখানে লেবার রুম ও মেটারনিটি অপারেশন থিয়েটারের পরিচ্ছন্নতা থেকে শুরু করে পরিকাঠামো— সবকিছুই খতিয়ে দেখা হয়। ‘মুসকান’-এর ক্ষেত্রে কেন্দ্রীয় প্রতিনিধিরা শিশুরোগ বিভাগের বহির্বিভাগ, অন্তর্বিভাগ, নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টারের (এনআরসি), সিক নিউ বর্ন কেয়ার ইউনিট (এসএনসিইউ) পর্যবেক্ষণ করেন।

‘মুসকান’ কর্মসূচিতে আর জি কর ৯৬%, বি সি রায় শিশু হাসপাতাল ৮৯%, এবং এন আর এস ৯৭ শতাংশ সাফল্য অর্জন করেছে। ‘লক্ষ্য’ কর্মসূচিতে আর জি কর দু’টি ক্ষেত্রেই ৯২ শতাংশ এবং এন আর এস ৯৩% ও ৯১% সাফল্য নিজের ঝুলিতে ভরেছে । এই সাফল্যের পর কেন্দ্র থেকে তিনটি হাসপাতাল প্রতি বছর কয়েক লক্ষ টাকা করে অনুদান পাবে। যদিও কেন্দ্রীয় প্রতিনিধিরা ওই হাসপাতালগুলির প্রসূতি ও শিশু স্বাস্থ্যের কিভাবে উন্নতি করতে হবে সেই বিষয়ে আলোকপাত করে গিয়েছেন।

Related articles

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...

বায়ুদূষণ কমাতে বড় পদক্ষেপ বন্দর কর্তৃপক্ষের, হলদিয়ায় ১৬ কোটির ডাস্ট স্ক্রিন

শিল্পশহর (Industrial City) হলদিয়ায় (Haldia) বায়ুদূষণ সবসময়ই বড় সমস্যা। এবার সেই সমস্যা কমাতে বড় পদক্ষেপ নিল হলদিয়া বন্দর...

IPL: গুরুত্বপূর্ণ সময়ে ছুটি কাটাতে বিদেশে! বিতর্কে আরসিবি দল

আইপিএলের মধ্যেই বিতর্কে আরসিবি কয়েকদিন আগে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ নিয়ে বিতর্ক হয়েছিল এবার টুনামেন্টের মধ্যেই ছুটি কাটাতে...