Saturday, June 20, 2026

১৩ আসনেই জিতবে আপ, পাঞ্জাবে কংগ্রেসের সঙ্গে জোটবার্তা ভেস্তে দিলেন মান!

Date:

Share post:

চণ্ডীগড়ের পুরনিগমে আসন সমঝোতা চূড়ান্ত করেছে আপ এবং কংগ্রেস। আপ নেতা রাঘব চাড্ডা ঘোষণা করেছিলেন, এটা ইন্ডিয়া জোটের প্রথম জয়। তার ঠিক পরই ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। জোর গলায় ঘোষণা করে দিলেন, পাঞ্জাবের ১৩ আসনের ১৩টিই জিতবে আপ। অর্থাৎ কংগ্রেসের সঙ্গে সমঝোতার কোনও প্রশ্ন নেই।

বুধবার পাঞ্জাবে আপের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানান, পাঞ্জাবের ১৩ লোকসভা আসনের ১৩টিতেই জিতবে আপ। অর্থাৎ ১৩ আসনেই প্রার্থী দেবে সেরাজ্যের শাসকদল। কোনও আসন ছাড়া হবে না কংগ্রেসের জন্য। অর্থাৎ পাঞ্জাবে ইন্ডিয়া জোটের লড়াই কার্যত ভেস্তে দিয়ে দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, লোকসভার আগে দিল্লি, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব এবং গোয়ায় আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে আপ এবং কংগ্রেসের মধ্যে। সেই আলোচনা এ পর্যন্ত বেশ ইতিবাচক। সূত্রের খবর, পাঞ্জাব বাদে বাকি চার রাজ্যে আসন রফা প্রায় চূড়ান্ত। দিল্লিতে কংগ্রেসকে ৩ আসন ছাড়তে রাজি আপ। পালটা তাঁরা ৩ হরিয়ানায়, একটি গোয়ায় এবং দুটি আসন গুজরাটে চাইছে। সেসব নিয়ে আলোচনা চলছে।

এহেন অবস্থায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য স্বাভাবিকভাবেই জোট প্রক্রিয়ায় বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। আসলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে পাঞ্জাবে আপ এবং কংগ্রেস আলাদা আলাদাই লড়বে। যদি শেষবেলায় বিজেপি এবং অকালি দল কোনও জোট করে, তাহলে সেই সিদ্ধান্তে বদল হতে পারে নতুবা নয়। সেকারণেই সম্ভবত, মান এখন থেকেই সব আসনে জেতার দাবি জানিয়ে রাখতে চাইছেন।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...