Monday, February 23, 2026

বদ্ধ অডিটোরিয়ামে নয়, এবার একতারা মুক্তমঞ্চে ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্স!

Date:

Share post:

প্রবীণ থেকে নবীন সকল প্রজন্মের মধ্যে শাস্ত্রীয় সঙ্গীতের (Classical Music Festival) ধারাকে ছড়িয়ে দিতে এবার বদ্ধ অডিটোরিয়াম থেকে বেরিয়ে এসে একতারা মুক্তমঞ্চে (Ektara Mukta Mancha) অনুষ্ঠিত হতে চলেছে ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্স (Classical Music Conference)। রাজ্য সরকারের (Government of West Bengal) এই উদ্যোগে সামিল হতে চলেছেন সমাজের সর্বস্তরে সংস্কৃতিসম্পন্ন মানুষ। সংস্কৃতি ও ঐতিহ্যের বিকাশে এ যেন এক অনন্য উদ্যোগ। এই প্রথম মুক্তমঞ্চে এই ধরণের অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। আগামী ১৯ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত চলবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। এবারের কনফারেন্সে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা-সহ রাজ্যের বাইরে থেকেও প্রায় ৫০ জন শিল্পী অংশগ্রহণ করবেন। এঁদের মধ্যে নবীন- প্রবীণ সকলেই রয়েছেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ন মজুমদার, বিক্রম ঘোষ (Bikram Ghosh), দেবজ্যোতি সহ অন্যান্যরা। সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ সারা বছরই রাজ্য সংগীত অ্যাকাডেমি শাস্ত্রীয় সংগীতের প্রচার ও প্রসারের জন্য এবং নবীন প্রজন্ম যাতে এই সংগীত চর্চায় আরও বেশি করে উৎসাহ পায় সেই জন্য নিরন্তর ভাবে কাজ করে যাচ্ছে। ২০২২ সাল থেকে শাস্ত্রীয় সংগীত চর্চায় যুব প্রজন্মকে উৎসাহিত করার জন্য এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

এই বছর প্রখ্যাত তবলাবাদক প্রয়াত বীরেন্দ্রকুমার গঙ্গোপাধ্যায়কে বিশেষ শ্রদ্ধা জানাবে রাজ্য সরকার। কলকাতা তথা শহরতলিতে বিভিন্ন বড় শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে। কলকাতা ও শহরতলির পাশাপাশি সুদূর জেলা মহকুমা এমনকী ব্লক স্তরেও এই কর্মকাণ্ড ছড়িয়ে পড়েছে। বাঁকুড়া, জলপাইগুড়ি জেলায় কর্মশালার আয়োজন করা হয়েছে। চন্দননগরে ২৭-২৮ জানুয়ারি, দুর্গাপুরে ১০-১১ফেব্রুয়ারি, বাঁকুড়ায় ৩-৪ ফেব্রুয়ারি, শিলিগুড়ি ১১-১২ ফেব্রুয়ারি, ডায়মন্ড হারবারে ১৭-১৮ ফেব্রুয়ারি এবং পশ্চিম মেদিনীপুরে ২৪-২৫ ফেব্রুয়ারি জেলা শাস্ত্রীয় সংগীত সম্মেলন অনুষ্ঠিত হবে। শিল্পচর্চা, বিভিন্ন আন্তর্জাতিক শিল্প সংস্কৃতি, সাহিত্য ও সঙ্গীতের চর্চা হবে এই সম্মেলনে।

spot_img

Related articles

ক্র্যাপ! ‘দ্য কেরালা স্টোরি টু’ নিয়ে ক্ষোভ উগরে দিলেন অনুরাগ

আগামী ২৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে কামাখ্যা নারায়ণ সিং(Kamakhya Narayan Singh) পরিচালিত এবং বিপুল অমৃতলাল শাহ প্রযোজিত ‘দ্য...

ক্যান্সার-কোমা পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলার ‘কুইন’ তরুনিকা

পাঁচ মিটারের বেশি দূরত্বে তাঁর দৃষ্টি ঝাপসা। বয়স একুশ হলেও চিকিৎসকদের মতে মানসিক বয়স থমকে আছে বারোতেই। জন্মের...

শীর্ষ মাদকনেতার মৃত্যুতে অশান্ত মেক্সিকো! সতর্কবার্তা ভারতীয় দূতাবাসের

মাদক দুনিয়ার অন্যতম কুখ্যাত এল মাঞ্চোর (El Mancho) মৃত্যুতে উত্তপ্ত মেক্সিকো (Mexico)! রবিবার আমেরিকার (America) ও মেক্সিকোর যৌথ...

আগামী ম্যাচে বদলের আভাস গম্ভীরের সহকারীর, কড়া সমালোচনা গাভাসকরের

গ্রুপ পর্বে চার ম্যাচ জেতায় গৌতম গম্ভীরের( Gautam Gambhir) টিম কম্বিনেশন নিয়ে প্রশ্ন উঠেনি। কিন্ত সুপার আটের এক...