Sunday, June 21, 2026

দিল্লির তাপমাত্রা নামল ৩-এর নীচে, শৈত্যপ্রবাহ থেকে এখনই মুক্তি নেই

Date:

Share post:

প্রবল শীতে বিপর্যস্ত উত্তর ভারত তথা রাজধানীর জনজীবন। প্রতিদিন পাল্লা দিতে চলছে পারদ পতন। বুধবার দিল্লির কিছু এলাকায় তাপমাত্রা নামল ৩-এর নিচে। সেই সঙ্গে কুয়াশায় দৃশ্যমানতা ভোরে দাঁড়ালো মাত্র ২০০ মিটারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে এই শৈত্যপ্রবাহ অন্তত ২০ জানুয়ারি পর্যন্ত জারি থাকবে।

সোমবার থেকে রাজধানীর মানুষ ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রার সম্মুখিন হয়েছেন। তবে বুধবার দিল্লির জাফরপুর এলাকায় বুধবার তাপমাত্রা ছিল ২.৭ ডিগ্রি সেলসিয়াস। বিমানবন্দর পালাম এলাকার তাপমাত্রা নামে ৩.৫ ডিগ্রিতে। কুয়াশার জেরে বিপর্যস্ত হয় বিমান ওঠা-নামা। প্রায় ১২০টি বিমানের সময় পরিবর্তন হয়। দিল্লিগামী ২০ টি ট্রেন দেরিতে চলে।

দিল্লি সংলগ্ন রাজ্যগুলিতেও অল্প সময়ের মধ্যে আবহাওয়ার পরিবর্তনের লক্ষ্ণণ নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। জম্মু-কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। তবে উত্তর ও উত্তর-পূর্বের বেশ কিছু রাজ্যে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। এর মধ্যে রয়েছে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও সিকিম। পূর্বাভাস অনুযায়ী ১৭-২১ জানুয়ারি পর্যন্ত বিহার, উত্তর রাজস্থানের বিচ্ছিন্ন অংশে ,ঝাড়খণ্ড,  পশ্চিমবঙ্গ এবং সিকিমে ঘন কুয়াশা থাকবে ।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...