Saturday, April 4, 2026

বাংলার সঙ্গে পাঞ্জাবের সৌভ্রাতৃত্বের সম্পর্ক: গুরু গোবিন্দ সিংয়ের আর্বিভাব দিবসে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

গুরু গোবিন্দ সিংয়ের আর্বিভাব দিবসে বাংলার সঙ্গে পাঞ্জাবের সৌভ্রাতৃত্বের সম্পর্ক তুলে ধরে শ্রদ্ধা জ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার বিকেল ৫টা ১০ নাগাদ শহিদ মিনারে গোবিন্দ সিংয়ের স্মরণে আয়োজিত শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী। সেখানেই গোবিন্দ সিংয়ের আর্বিভাব দিবসে শিখ সম্প্রদায়ের মানুষের অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “পাঞ্জাবের (Punjab) সঙ্গে বাংলার সৌভ্রাতৃত্বের সম্পর্ক দীর্ঘ বছরের। এটা অটুট আছে, অটুট থাকবে। বাংলায় বহু পাঞ্জাবি বসবাস করেন। তাঁরা এখন বাংলারই মানুষ হয়ে গিয়েছেন। আপনারা আমাদের সব অনুষ্ঠানে শামিল হন। আমরাও আপনাদের সুখে-দুঃখে পাশে থাকি।“

মমতার (Mamata Banerjee) বলেন, “আমি যখন ছাত্র রাজনীতি করতাম, তখন পাঞ্জাবের সমস্ত জেলা আমি ঘুরেছি। আপনাদের ভাষাও আমি বুঝি। আপনাদের ধর্মগুরুদের প্রতি আমাদের পরম শ্রদ্ধা রয়েছে।“ মুখ্যমন্ত্রী কথায়, বাংলার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামে পাঞ্জাবের বিরাট অবদান রয়েছে। আন্দামান সেলুলার জেলে বাঙালিদের পাশাপাশি অনেক পাঞ্জাবি স্বাধীনতা সংগ্রামীর নাম রয়েছে-যাঁরা স্বাধীনতা সংগ্রামে সব থেকে বেশি শহিদ হয়েছেন।

মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, তিনি প্রতি বছরই এই অনুষ্ঠানে আসেন। কলকাতায় (Kolkata) গুরুদওয়ারা রয়েছে সেখানেও যান। মমতা বলেন, “আমাদের পরিবারের বধূ রুজিরাও আপনাদের বিভিন্ন অনুষ্ঠান যায়। সেও পাঞ্জাবি। তার বাচ্চারাও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং পাঞ্জাবি ভাষাও বলতে পারে। আমিও আপনাদের পরিবারেই একজন।“

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...