Monday, April 13, 2026

ফের রণক্ষেত্র মণিপুর: খুন পুলিশ কম্যান্ডো, জারি হল কার্ফু

Date:

Share post:

নতুন করে ফের রণক্ষেত্রের চেহারা নিল উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। বুধবার সকালে উগ্রপন্থীদের হামলায় মৃত্যু হল এক পুলিশ কম্যান্ডোর। ঘটনাটি ঘটেছে ইম্ফল থেকে ১১০ কিলোমিটার দূরে সীমান্ত এলাকায়। এরপর থেকেই উত্তপ্ত এলাকার পরিস্থিতি। এলাকায় জারি করা হয়েছে কার্ফু।

মণিপুর পুলিশ সূত্রের খবর, মৃত আধিকারিকের নাম ওয়াংখেম সমরজিৎ, সে পশ্চিম ইম্ফলের মালমের বাসিন্দা। কয়েকদিন আগেই কুকি সম্প্রদায়ের দুজনকে রাজ্য পুলিশ গ্রেফতার করেছিল এক পুলিশ অফিসারকে খুনের অভিযোগে। তারপর থেকেই বড় রকম প্রতিবাদ শুরু হয়েছে। তার জেরেই এই খুনের ঘটনা। জানা যাচ্ছে, নিরাপত্তারক্ষীদের ক্যাম্পে এদিন প্রথমে বোমা ছোড়ে হামলাকারীরা, তারপর নাগাড়ে গুলি চালানো হয়। এও জানা গেছে, ওই বেস ক্যাম্পে আরপিজি শেল পর্যন্ত ছোড়া হয়েছে, তার জেরে সেনার একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কুকিদের দাবি মোরে থেকে রাজ্য পুলিশকে সরিয়ে দিতে হবে। তারা সেখানে শুধু কেন্দ্রীয় বাহিনী চায়।

উল্লেখ্য, গত বছর মে মাস থেকে যে হিংসা মণিপুরে শুরু হয়েছিল তা থামার তো লক্ষণ নেই উল্টে উত্তরোত্তর বাড়ছে। রাজ্যের পুলিশের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ তুলেছে কুকি সম্প্রদায়ের মানুষ। অভিযোগ, তাঁদের উপর দফায় দফায় হামলা চালিয়েছে পুলিশই। যদিও পুলিশ এই সব অভিযোগ অস্বীকার করেছে।

Related articles

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...