Saturday, April 4, 2026

কলকাতা হাই কোর্টে বাংলায় শুনানির সিদ্ধান্ত জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

কলকাতা হাই কোর্টে এসে বিপাকে পড়েন অনেক মানুষজনই। কারণ ইংরেজি ভাষায় আইনি সওয়াল–জবাবের জ্ঞান অনেকের থাকে না। আবার কোনও ব্যক্তি নিজে কিছু বলতে চান। কিন্তু তা পারেন না ইংরেজি ভাষায় দক্ষতা না থাকার জন্য। এবার থেকে এই সব অসুবিধা কেটে যেতে চলেছে বলে খবর। ইংরেজি বুঝতে না পারার ফলে অনেক সমস্যার সন্মুখীন হতে হয় বিভিন্ন জায়গা থেকে আসা মানুষজনের। সেই সব মানুষদের সুবিধার জন্য এবার কলকাতা হাইকোর্টে বাংলা ভাষাতেই শুনানি হবে। নিজের এজলাসে মাতৃভাষায় শুনানি চালু করার কথা জানিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

চাকরিপ্রার্থীদের পর এ বার আইনজীবীদেরও বাংলায় সওয়াল করতে বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।বৃহস্পতিবার জানালেন, তিনি বাংলায় বলতে চান। একই সঙ্গে তিনি আশা করেন, আইনজীবীরাও বাংলাতেই সওয়াল করবেন।আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আমি বাংলায় বলতে চাই। আমি আশা করব, আপনারাও বাংলায় সওয়াল করবেন। কারণ, এজলাসে উপস্থিত অনেক মামলাকারী রয়েছেন, যাঁদের বুঝতে অসুবিধা হয়। তবে কারও অসুবিধা থাকলে তিনি ইংরেজিতেই বলতে পারেন।

কোনও কোনও আইনজীবী এই সিদ্ধান্তের বিরুদ্ধে মন্তব্য করায়,বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, আদালত চত্বরে যাঁরা আসেন, তাঁরা যাতে বুঝতে পারেন, আদালত কক্ষে কী হচ্ছে, সেই কথা ভেবে সওয়ালটা বাংলায় করা হোক। কারও বাংলায় সমস্যা থাকলে ইংরেজিতে বলতে পারবেন। আমি বাংলায় বলতে চাই। অন্য দিনও বাংলায় শুনানি করব।

বিচারপতি বলেন,এই বাংলা নিয়ে কেউ আমার কাছে ব্যাখ্যা চাইলে আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে তার উত্তর দেব। এর পরেই কোর্ট অফিসারকে বিচারপতি বলেন, তালিকায় থাকা পরের মামলাটি ডাকা হোক। বিচারপতি বলার পরে অনেক মামলার শুনানি এদিন বাংলাতেই হয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...