Wednesday, June 24, 2026

পিএসসির শূন্যপদ পূরণে রাজ্যপালের নির্দেশকে তীব্র আক্রমণ তৃণমূলের

Date:

Share post:

রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের শূন্যপদ অবিলম্বে পূরণ করতে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন। রাজভবন থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে রাজ্যপালের পিস রুমে সম্ভাব্য চাকরি প্রার্থীদের বহু অভিযোগ জমা পড়েছে। যেখানে অভিযোগ করা হয়েছে রাজ্য সরকার পাবলিক সার্ভিস কমিশনের শূন্য পদ পূরণ করার ক্ষেত্রে দেরি করার ফলে তাঁদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা ব্যাহত হচ্ছে।

রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ দীর্ঘদিন ধরে ফাঁকা করে রয়েছে। এর পাশাপশি ৬ থেকে ৭ জন সদস্যের পদ থাকার কথা। কিন্তু বর্তমানে পিএসসিতে সদস্য রয়েছেন মাত্র দুজন। যার জেরে একাধিক পরীক্ষার ইন্টারভিউ নেওয়া যাচ্ছে না। আটকে রয়েছে বিভিন্ন জুডিশিয়াল সার্ভিসেস এবং ডব্লিউবিসিএস এর মত পরীক্ষার ইন্টারভিউও। পিএসসির চেয়ারম্যান নিয়োগের দাবিতে ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছে।

তাঁর এমন উদ্যোগকে কটাক্ষ করেছে শাসকদল তৃণমূল। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা বলেছেন, শান্তিকক্ষে কবে থেকে আবার অভিযোগ জমা পড়া শুরু হল? আসলে রাজ্যপাল সংবাদে ভেসে থাকতেই এমন সব কথা বলছেন। তিনি আরও বলেন, পিএসি-তে চেয়ারম্যান ও সদস্য নিয়োগ নিয়ে কখন পদক্ষেপ করতে হবে, তা রাজ্য সরকার ভালই জানে। তাই এতে কারও পরামর্শ বা নির্দেশের প্রয়োজন নেই।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...