Saturday, June 20, 2026

জালিয়াতি সামনে আসতেই টুইট মুছে দিয়েছে গদ্দার, শুভেন্দুকে তোপ কুণালের

Date:

Share post:

দলবদলু গদ্দার শুভেন্দু অধিকারী কতটা মিথ্যে ও ঘৃণার রাজনীতি করতে পারে, তা ফের প্রকাশ্যে এল।বিষয়টি নিয়ে বিরোধী দলনেতাকে ধুয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণালের কটাক্ষ, রাজ্যের বিদ্যুৎ দফতরের ২০২৩ সালের জানুয়ারি মাসের একটি সার্কুলারকে শুক্রবার টুইট করে বড় বড় কথা বলছিল গদ্দার।আসলে রাম মন্দিরকে সামনে রেখে বাংলার মানুষকে ভুল বোঝাতে গিয়েছিল।

কুণালের তোপ, গদ্দার অভিযোগ করেছিল যে রামমন্দিরের উদ্বোধনের দিন এ রাজ্যে ইচ্ছাকৃত লোর্ডশেডিং করা হবে।কিন্তু ডাহা ফেল করেছে।ভেবেছিল কেউ নজর করবে না।একটা আগের সার্কুলারকে নতুন বলে চালানোর চেষ্টা করেছিল। নিজেই পরে সেই গত বছরের সার্কুলার সহ টুইট মুছে ফেলেছে।

কুণালের কটাক্ষ, না বুঝে তাড়াহুড়ো করে রাজনীতি করতে গিয়ে গত বছরে বিদ্যুৎ দফরতরের সার্কুলারকে এবছরের বলে চালানোর চেষ্টা করেছিল। এই ধরনের জালিয়াতি করা শুধুমাত্র বিজেপির পক্ষে সম্ভব। রামমন্দির উদ্বোধনকে সামনে রেখে বিজেপি নানা কায়দায় মানুষকে বিভ্রান্ত করারা চেষ্টা করছে।

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...