Saturday, April 4, 2026

জমির বদলে চাকরি ইস্যুতে ফের লালু এবং তেজস্বীকে তলব ইডির

Date:

Share post:

ফের আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে তলব করল ইডি। শুধুমাত্র লালু নয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকে পাঠিয়েছে লালুর পুত্র বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকেও। শুক্রবার ইডির তরফ থেকে জানা গিয়েছে,পাটনায় ইডির অফিসে বাবা ও ছেলেকে তলব করা হয়েছে। তবে একই দিনে নয়, ভিন্ন ভিন্ন দিনে ইডির অফিসে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। লালুকে ডাকা হয়েছে আগামী ২৯ জানুয়ারি।এবং ৩০ জানুয়ারি ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে তেজস্বীকে।এর আগেও বাবা-ছেলেকে ইডি তলব করেছিল।যদিও সে বার দু’জনেই হাজিরা এড়িয়েছিলেন।
লালু যখন রেলমন্ত্রী ছিলেন, সেই সময় জমির বদলে রেলের চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল।এই বিষয়ে গত কয়েক মাসে নানা জায়গায় অভিযান চালিয়েছে ইডি।অভিযোগ, ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত লালু রেলমন্ত্রী থাকাকালীন জমির বিনিময়ে গ্রুপ ডি পদের ‘সাবস্টিটিউট’ হিসাবে বেশ কয়েক জনকে নিয়োগ করা হয়েছিল। পরে তাঁদের চাকরি স্থায়ী করা হয়। ওই অভিযোগের প্রেক্ষিতে এর আগে সিবিআই একটি মামলা করে। ওই মামলায় লালু ছাড়াও নাম রয়েছে তাঁর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, তাঁদের দুই কন্যা এবং আরও ১২ জনের।

বছর দুই আগে একটি এফআইআর দায়ের হয়। ২০২২ সালের অক্টোবর মাসে ওই দুর্নীতি মামলায় লালু এবং রাবড়ির বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন যাদব পরিবার।অন্য দিকে, গত বছর মার্চে লালুর তিন মেয়ে রাগিনি, চন্দা এবং হেমার বাড়িতে হানা দেয় ইডি। পাশাপাশি বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বীর বাড়িতেও হানা দেন ইডির আধিকারিকেরা। লালুর ঘনিষ্ঠ আরজেডির প্রাক্তন নেতা আবু দোজানার বাড়িতেও গিয়েছিল ইডি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...