Thursday, June 25, 2026

মৃত অগ্নিবীরের চাই প্রাপ্য সম্মান, দাবি বাবার

Date:

Share post:

অগ্নিবীর বলে কি সে দেশের জন্য লড়াই করে নি নাকি তাঁর মৃত্যু সম্মানের যোগ্য নয়? প্রশ্ন করছেন জম্মু ও কাশ্মীরের রাজৌরি তে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত অগ্নিবীর অজয় সিং-এর বাবা। তাঁর নাম চরণজিৎ সিং কালা, তিনি একজন খেটে খাওয়া শ্রমিক। সেই অর্থে কোনও সম্পদ বা সম্পত্তি নেই। আর্থিক সমস্যা মেটাতে ২০২২ সালে অগ্নিবীর হিসাবে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন অজয় । তাঁর মৃত্যুতে বিপর্যস্ত পরিবার। যেহেতু এটি চুক্তিভিত্তিক নিয়োগ তাই সেনার সমান সম্মান অগ্নিবীরেরা পাচ্ছেন না। এই নিয়েও আগেও বিতর্ক হয়েছে। এবার মৃতের বাবাও একই অভিযোগ তুললেন।

চরণজিৎ সিং কালা জানান তাঁর ছেলে দেশের জন্য লড়াই করতে গিয়ে শহিদ হয়েছেন। তাই অন্যান্য সেনার মতো প্রাপ্য সম্মান থেকে অজয় যাতে বঞ্চিত না হন সেদিকে কেন্দ্রকে নজর রাখতে হবে। এটা যদি বিজেপি সরকার না করে তাহলে সেটা চূড়ান্ত অবিচার হবে। অজয়ের কাকা বলবিন্দর সিং বলেছেন যে দেশের জন্য তাঁদের ছেলেকে মৃত্যু বরণ করতে হয়েছে সেই দেশের সরকারের উচিত মৃত শহিদের পরিবারের দায়িত্ব নেওয়া। তাঁদের আশা পাঞ্জাব সরকার অন্তত বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করবেন।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...