Saturday, April 4, 2026

অবিজেপি রাজ্যের বিপুল বকেয়া নিয়ে সরব ইন্ডিয়া জোট!

Date:

Share post:

যত সময় যাচ্ছে ততই বিজেপি বিরোধী রাজ্যে বাড়ছে কেন্দ্রের আক্রোশ। তাই একের পর রাজ্যের প্রাপ্য আটকে দিচ্ছে মোদি সরকার (Modi Government)বলে অভিযোগ। বঞ্চনার তালিকার শীর্ষে রয়েছে বাংলা (West Bengal)। মনরেগা, আবাসন প্রকল্প থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মতো একাধিক প্রকল্পে বাংলার বিপুল পরিমাণে বকেয়া রয়েছে। মনরেগায় বাংলা ছাড়াও বিরোধী শাসিত তামিলনাড়ু, কেরলেরও বকেয়া রয়েছে। ফলে একদিকে বকেয়া অন্যদিকে, রাজ্যগুলির থেকে করের ভাগ কমিয়ে দেওয়ার প্রচেষ্টার খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে ইন্ডিয়া জোট (INDIA Alliance)।

২০২৪ এর লোকসভা নির্বাচনে মোদিকে গদিচ্যুত করতে বিরোধীরা INDIA জোট গড়েছেন। এতে অন্তর্ভুক্ত দলগুলোর দাবি, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন লাগাতার রাজ্যের অধিকারের পক্ষে সওয়াল করেছেন নরেন্দ্র মোদি। অথচ তিনিই ২০১৪ সালে ক্ষমতায় আসার পর অর্থ কমিশনের সঙ্গে দর কষাকষি করে রাজ্যের প্রাপ্য কমিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ এবং প্রাক্তন আমলা জহর সরকার প্রধানমন্ত্রীকে ‘নির্লজ্জ’ বলে তীব্র আক্রমণ করেন। তাঁর কথায়, “মোদি যেদিন প্রধানমন্ত্রী হলেন, সেদিন থেকেই রাজ্যগুলিকে শেষ করে দেওয়ার চেষ্টা করতে শুরু করে দিলেন। আমরা যে বারবার বলি যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করছেন, সেটা প্রমাণ হয়ে গিয়েছে। ক্ষমতা ছাড়া এরা কিছু বোঝেন না।” তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “যুক্তরাষ্ট্রীয় কাঠামকে ভুলুণ্ঠিত করে স্বৈরাচারি, স্বেচ্ছাচারী, হিটলারের তুঘলকি শাসনের নায়ক প্রচার সর্বস্ব পাবলিসিটি মাষ্টার হচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি প্রতি মুহূর্তে বিরোধী রাজ্যের ক্ষমতা খর্ব করার চেষ্টা করছেন।” এ বিষয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, “একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের ব্যাপক অমর্যাদার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর আসল চরিত্র প্রকাশ পেয়েছে। ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দেওয়ার যে অপচেষ্টা করছেন মোদি বলে অভিযোগ তার বিরোধিতায় ফের সরব ইন্ডিয়া জোট।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...