Friday, April 3, 2026

নজরে লোকসভা নির্বাচন! মুর্শিদাবাদ জেলা সংগঠনের সঙ্গে আজই বৈঠক মমতার

Date:

Share post:

পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) পর এবার মুর্শিদাবাদ (Murshidabad) জেলা সংগঠন নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল কংগ্রেস (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার বিকেলে কালীঘাটে (Kalighat) এই বৈঠক (Meeting) হবে। মূলত লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে কোন জেলায় দলের তরফে কী স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে তা এদিনের বৈঠক থেকে নেতা কর্মীদের বুঝিয়ে দেবেন মমতা। তবে এদিনের বৈঠক থেকে দলনেত্রী কী বার্তা দেন সেদিকে সকলের নজর থাকবে।

নতুন বছরের ১০ জানুয়ারি কালীঘাটের বাড়িতে পশ্চিম মেদিনীপুরের নেতা, বিধায়ক, সাংসদদের নিয়ে কালীঘাটে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে সিপিএমকে এক হাত নেন তৃণমূল সুপ্রিমো। মমতা সাফ জানিয়েছিলেন, কঙ্কালকাণ্ডের নায়কদের থেকে কোনও বড় বড় কথা তিনি শুনতে নারাজ। একইসঙ্গে সেদিনের হাইভোল্টেজ বৈঠক থেকে কেশিয়াড়ির সভাপতি শ্রীনাথ হেমব্রমকে পদ থেকে সরানোর নির্দেশ দেন মমতা। এবার নজরে মুর্শিদাবাদ। শুক্রবার বিকেলে কালীঘাটে বড় কোনও সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নেন কী না আপাতত তা নিয়েই শুরু হয়েছে চর্চা। একইসঙ্গে সাংগঠনিক কোনও রদবদল হয় কি না সেদিকেও নজর থাকবে।

 

 

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...