Tuesday, June 23, 2026

রাজ্যসভায় সৌগত, দমদমে প্রার্থী ব্রাত্য?

Date:

Share post:

লোকসভা ( Lokshabha) ভোট যত এগিয়ে আসছে বিভিন্ন দলের সূত্রে প্রার্থীপদ নিয়ে নানা জল্পনা সামনে আসছে। তৃণমূল ( TMC) সূত্রে খবর, দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়কে ( Saugata Roy) এবার রাজ্যসভায় ( Rajya Shabha) পাঠানো হতে পারে। যেহেতু লোকসভার আগেই রাজ্যসভার ভোট হওয়ার কথা, তাই কিছু কৌশলী পদক্ষেপ নিচ্ছে তৃণমূল।

সৌগত রায়কে রাজ্যসভায় পাঠিয়ে লোকসভায় প্রার্থী করা হতে পারে দমদমের বিধায়ক ও মন্ত্রী ব্রাত্য বসুকে ( Bratya Basu)। সূত্রের খবর, ব্রাত্য লোকসভায় প্রার্থী হচ্ছেনই, সেক্ষেত্রে দমদমে সম্ভাবনাই বেশি।

অন্য সূত্র বলছে, দমদমে সৌগতবাবুই থাকবেন, কারণ তিনি এলাকায় সক্রিয়। ব্রাত্যকে (Bratya Basu) অন্য কোনো কেন্দ্রে ভাবছে দলের শীর্ষনেতৃত্ব। সৌগতবাবুর বয়স এখন প্রায় আটাত্তর। লোকসভায় পাঁচবছর বহু ঘোরাঘুরি দরকার। তাই তাঁকে রাজ্যসভায় পাঠিয়ে লোকসভায় ব্রাত্যকে আনার পরিকল্পনা যথেষ্ট সম্ভাবনাময়। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন সৌগত রায় এখনও যথেষ্ট সক্রিয়। তাই তাঁর আবার সংসদযাত্রা নিশ্চিত। তবে রাজ্যসভা না লোকসভা, তা নিয়ে দলেই চর্চা চলছে। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...