Sunday, June 21, 2026

মন্দিরে গিয়ে কন্যাদান! কার পিতার ভূমিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?

Date:

Share post:

নিঃসন্তান হয়েও কন্যার পিতা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেরালার গুরুভায়ুরে (Gurubhayur) এক কন্যার বিয়েতে কন্যাদানের মধ্যে দিয়ে নতুন পরিচয় পেলেন তিনি। এমনকি রীতি অনুসারে রীতিমত গলবস্ত্র হয়ে অতিথিদের সেবাও করতে দেখা গেল তাঁকে। মন্দির রাজনীতিতে অভ্যস্থ প্রধানমন্ত্রী এ হেন পরিস্থিতিতে থেমে যাওয়ার মানুষ কখনই নন। ফলে তিনি রীতিমত উপভোগ করলেন গোটা পর্ব।

বর্তমানে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য ও প্রসিদ্ধ তীর্থস্থানগুলিতে দর্শন সারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেরালা সফর চলাকালীন তাঁর আমন্ত্রণ ছিল কেরালার বিখ্যাত অভিনেতা সুরেশ গোপীর মেয়ের বিয়েতে। বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দেন কেরালার ঐতিহ্যবাহী (traditional) পোশাকে। গায়ে শার্ট, পরণে সোনালী চেকের লুঙ্গির মতো করে পরা ধুতি, গলায় সোনালী চেকের কাপড়। কেরালায় এভাবেই মেয়ের বিয়ের সময় উপস্থিত থাকতে হয় মেয়ের বাবাকে। সুরেশ গোপীর মেয়ের বিয়েতে তাঁর বাবার ভূমিকাতেই মনে মনে বসিয়ে ছিলেন প্রধানমন্ত্রী।

সুরেশ গোপী বিজেপির প্রাক্তন সাংসদ। সেই সূত্রে দিল্লিতে সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে আগে সাক্ষাৎও করেছিলেন অভিনেতা সাংসদ। সেই সূত্রে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর পুরোনো যোগাযোগ। তাঁরই মেয়ের বিয়েতে কেরালার গুরুভায়ুর শ্রীকৃষ্ণ মন্দিরে এসে নিজে পাত্রী ও পাত্রের হাতে মালা তুলে দেন। সেই মালাতেই মালাবদল পর্ব সারা হয়। বিবাহ পর্বের সময় মণ্ডপের পাশে ঠায় দাঁড়িয়েও থাকেন। বিবাহ পর্বের শেষে নববিবাহিত দম্পতি আশীর্বাদ নিতে প্রধানমন্ত্রীর পা ছোঁয়। তখন পাত্রের হাতে পাত্রীর হাত তুলে দিয়ে নিজের দুহাতে মধ্যে রেখে কন্যাদান পর্ব শেষ করেন।

প্রধানমন্ত্রীই ছিলেন সুরেশ কন্যার বিয়ের প্রধান অতিথি। তবে তিনি ছাড়াও দক্ষিণের বেশ কিছু সুপারস্টারকে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...