Wednesday, June 24, 2026

ছেলে অসুস্থ, মন খারাপ নিয়ে কলকাতায় এলেন পরীমণি!

Date:

Share post:

বাংলাদেশের বিতর্কিত অভিনেত্রী পরীমণি (Pori Moni) কলকাতায় এসেছেন। সূত্রের খবর, ছেলের অসুস্থতার কারণেই এই সফর নায়িকার। পরীমণির ছেলের নাম পদ্ম, ভাইরাসজনিত সমস্যার কারণে গুরুতর অসুস্থ সে। তাই উন্নত চিকিৎসার আশায় ঢাকা থেকে সোজা কলকাতার হাসপাতালে এলেন বাংলাদেশের অভিনেত্রী। কিছুদিন আগেই জানিয়েছিলেন যে খাদ্যে বিষক্রিয়ার কারণে তাঁর বাড়ির পাঁচজন অসুস্থ হয়ে পড়েছে। তাঁদের মধ্যে ছেলেও ছিল। কিন্তু ছোট্ট পদ্মের সমস্যা বাড়ায় তাঁকে কলকাতার ডাক্তার দেখাতে বুধবার রাতে শহরে আসেন অভিনেত্রী।

 

অভিনেত্রী জানিয়েছেন যে বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনে খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। ঢাকায় ফিরেই ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যসহ পরিবারের পাঁচ সদস্যকে হাসপাতালে ভর্তি করাতে হয়। তবে সবার অবস্থার উন্নতি হলেও ছেলে রাজ্য টানা সাতদিন ধরে হাসপাতালেই ভর্তি ছিল। পরিবার ও অনুরাগীদের তরফে অভিনেত্রীর শিশুপুত্রের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...