Thursday, March 19, 2026

নতুন বছরে নতুন শুরু, অতীত ভুলে সুখবর দিলেন সব্যসাচী!

Date:

Share post:

এই যুগে দাঁড়িয়ে ‘আদর্শ প্রেমিক’ শব্দটা দিয়ে যদি কোনও মানুষকে বোঝাতে হয় তাহলে সেটা নিঃসন্দেহে অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। বছর দুই আগে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) মৃত্যুতে কেঁদেছিলেন তাঁর অনুরাগীরা, কিন্তু শোকে পাথর হয়ে গেছিলেন তাঁর প্রেমিক সব্যসাচী। এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেছিল তাঁর জীবন। এ যেন জীবন্মৃত্যু! প্রিয়তমা চলে যাওয়ার পর সবকিছু থেকে নিজেকে ঘটিয়ে নিয়েছিলেন অভিনেতা (Actor)। বিদায় জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়াকে (Social Media), বন্ধ করে দিয়েছিলেন সব লেখালিখি। ঐন্দ্রিলার শ্রাদ্ধ পর্যন্ত করতে দেননি কারণ তিনি মানেন এভাবে তাঁর ভালোবাসা দূরে চলে যেতে পারে না। সমসাময়িক কালে এরকম প্রেম বোধহয় গল্প বা সিনেমাতেও দেখা যায়নি। সেই সব্যসাচীর (Sabyasachi Chowdhury) জীবনে এবার দ্বিতীয় অধ্যায় শুরু!

ঐন্দ্রিলা চলে যাওয়ার পর ধাতস্থ হতে অনেকটা সময় নিয়েছিলেন অভিনেতা, তারপর ফিরেছিলেন চেনা চৌহদ্দির লাইট ক্যামেরা অ্যাকশনে। তবে এবার জীবনে ফিরলো পুরনো প্রেম তাও আবার নতুন বছরে। সকলেই জানেন যে সব্যসাচী লেখালেখি করতে কতটা ভালবাসেন ( ঐন্দ্রিলাই ছিলেন তাঁর অনুপ্রেরণা)। ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় (47th International Kolkata Book Fair) প্রকাশিত হয়েছে তাঁর নতুন বই ‘পরাশরের ডায়েরি’।

আদিভৌতিক ও অলৌকিক বিষয় নিয়ে লেখাই বইয়ে তিনটি গল্প রয়েছে- ‘কড়াঝোড়ার শ্মশানে’, ‘মায়াবেড়ি’ ও ‘জন্ম জলাশয়’। বইমেলায় এর আগেও অভিনেতার লেখা বই প্রকাশিত হয়েছে। নতুন ভাবে পুরনো ভালবাসাকে সঙ্গী করে এগোতে চাইছেন সব্যসাচী। খুশি তাঁর অনুরাগী ও প্রিয়জনেরা। এখন অপেক্ষা পাঠকের প্রতিক্রিয়ার।

spot_img

Related articles

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...