Monday, April 13, 2026

ভরসন্ধেয় রিষড়ায় শুট আউট! পুরনো শত্রুতার জের, অনুমান পুলিশের

Date:

Share post:

বৃহস্পতিবার সন্ধে সাতটা নাগাদ গুলির শব্দে আতঙ্ক ছড়াল রিষড়ায় (Rishra)। গুলিবিদ্ধ এক যুবক। রিষড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ড হেস্টিং মাঠের পিছনে সেগুন বাগান এলাকার যুবক দীপককে তিন থেকে চারজন দুষ্কৃতী এসে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। তাদের মুখ ঢাকা ছিল বলে স্থানীয় সূত্রে খবর। আহতকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনাস্থলে যান চন্দননগর পুলিশের DC, ASP-সহ রিষড়া থানার পুলিশ (Police) আধিকারিকরা। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, গুলিবিদ্ধ যুবক নিজেই একটি খুনের মামালায় অভিযুক্ত। পুরোনো শত্রুতার জেরে এই ঘটনা বলে অনুমান পুলিশের। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...