Wednesday, June 24, 2026

ভিক্টোরিয়া হাউসের সামনে ISF-এর সভায় ‘না’! ডিভিশন বেঞ্চের রায়ে বিপাকে নওশাদ

Date:

Share post:

ভিক্টোরিয়া হাউসের (Victoria House) সামনে সভা করতে পারবে না আইএসএফ (ISF)। শুক্রবার সিঙ্গল বেঞ্চের (Division Bench) নির্দেশকে খারিজ করে সাফ জানিয়ে দিল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির (Chief Justice) ডিভিশন বেঞ্চ (Division Bench)। আগামী ২১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ফের শহরকে নতুন করে অশান্ত করার চেষ্টায় সভা করতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। কিন্তু বৃহস্পতিবার সিঙ্গল বেঞ্চে (Single Bench) কিছুটা স্বস্তি পেলেও চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ধাক্কা খেলেন নওশাদ। শুক্রবার সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়েরের অনুমতি চেয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। আর তারপরই প্রধান বিচারপতি জানান, নওশাদদের সভা ভিক্টোরিয়া হাউজের সামনে করা যাবে না। তবে ভিক্টোরিয়া হাউজ বাদে কাছাকাছি অন্য জায়গায় সভা হতে পারে। কিন্তু সভা করতে গেলে বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গল বেঞ্চের শর্ত মানতে হবে আইএসএফ কর্মী সমর্থকদের।

রাজ্যের তরফে সাফ যুক্তি, একইদিনে শহরে একাধিক কর্মসূচি একসঙ্গে থাকায় পুলিশের পরিচালনায় সমস্যা হবে। ২১ জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবস। সেকারণেই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করতে চেয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন জানায় আইএসএফ। এরপর বৃহস্পতিবারই শর্তসাপেক্ষে আইএসএফকে ২১ জানুয়ারি সভা করার অনুমতি দেয়। কিন্তু গত বছর আইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় রানি রাসমণি রোড। আর সেই অশান্তির আশঙ্কা থেকেই হাই কোর্টে সভার অনুমতি না দেওয়ার অনুরোধ জানানো হয়।

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শুনানি শেষে শর্তসাপেক্ষে আইএসএফকে ২১ তারিখ সভা করার অনুমতি দেওয়া হয়। ১ হাজারের বেশি লোক নয় সভায়, সভার দায়িত্বে যিনি তাঁর নাম আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়। তবে নিরাপত্তা ও আইনশৃঙ্খলার কথায় মাথায় রেখেই রাজ্য এই সভায় আপত্তি জানায়। আর সেকারণেই সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য।

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...